গলা ব্যাথার ঔষধের নাম [খাওয়ার নিয়ম ও দাম]
গলা ব্যাথার ঔষধের নাম: ঢোক গিলতে গলা ব্যথা শীতকালে একটি সাধারণ সমস্যা, তবে অবহেলা করা উচিত নয়। এটি অনেক সময় ঠান্ডা-জ্বর বা ভাইরাস সংক্রমণের লক্ষণও হতে পারে। প্রাথমিকভাবে লবণ পানির গার্গল, গরম পানীয় এবং বিশ্রাম উপকারে আসে। তবে ব্যথা তীব্র হলে “স্ট্রেপসিল”, “ফ্লামিল” বা “নাপা” জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শে সেবন করা উচিত। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে গলা ব্যাথার ঔষধের নাম, কারণ, করণীয়, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
গলা ব্যথার কারণ কি?
গলা ব্যাথার জন্য সাধারণত ভাইরাস ইনফেকশন (সর্দি, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা) প্রধান কারণ। পাশাপাশি ব্যাকটেরিয়া সংক্রমণ, অ্যালার্জি, ঠান্ডা বাতাসে বেশি সময় থাকা, ধূমপান, বা গলায় আঘাত লাগলেও গলা ব্যথা হতে পারে। অনেক সময় টনসিল বা গলায় ক্যান্সারের মতো জটিল কারণও দায়ী হতে পারে। তাই কারণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।
গলায় ব্যথা হলে করণীয়
ঢোক গিলতে গলা ব্যথা উপশমে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করুন, গলায় গরম কাপড় সেঁক দিন এবং ঠান্ডা পানি এড়িয়ে চলুন। কথা বলা কমিয়ে গলাকে বিশ্রাম দিন। আদা, মধু, লবঙ্গ ও আদার রস উপকারী। ধূমপান ত্যাগ করুন এবং উপসর্গ বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন।
গলা ব্যাথার ঔষধের নাম
রোলাক ট্যাবলেট
খাওয়ার নিয়ম: এই ট্যাবলেট দিনে তিনবার ভরা পেটে সেবন করতে হয় এবং সাধারণত সাত দিনের বেশি খাওয়া উচিত নয়। স্বল্পকালীন চিকিৎসায় এটি কার্যকর হলেও গর্ভাবস্থা বা স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন না করাই ভালো।
দাম: রোলাক ট্যাবলেটের প্রতি পিস ১২ টাকা, এক পাতায় ১৪টি ট্যাবলেটের দাম ১৬৮ টাকা।
এছাড়া আরো কিছু ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ এর নাম হলো:
- সুয়ালেক্স ট্যাবলেট
- Zerodol P Tablet
- Napa Extend Tablet
গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ এর নাম
ডক্সিন ১০০ ক্যাপসুল
খাওয়ার নিয়ম: অতিরিক্ত গলা ব্যথায় ডক্সিসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক ক্যাপসুল সেবন করা যায়, যা অপসোনিন ফার্মার উৎপাদিত। প্রথম দিন ২টি এবং পরবর্তী ৭–১০ দিন দিনে ১টি করে খেতে হয়। গর্ভাবস্থা ও স্তনদানকালে এটি এড়িয়ে চলা উচিত।
দাম: এই ক্যাপসুলের প্রতি পিসের মূল্য ২.২১ টাকা এবং একটি পাতার দাম ২২.১০ টাকা।
গলা ব্যাথার ক্যাপসুল ঔষধের নাম
মোক্সাসিল ক্যাপসুল ও ট্রাইডোসিল ক্যাপসুল
খাওয়ার নিয়ম: স্কয়ার কোম্পানির এই ক্যাপসুল দিনে দুইবার করে সাত দিন সেবনে টনসিলের ব্যথা উপশম হতে পারে। তবে ব্যথা পুনরায় দেখা দিলে ট্রাইডোসিল ক্যাপসুল দিনে একবার করে একই সময়ে তিন দিন সেবন করতে হয়। সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত।
দাম: স্কয়ার কোম্পানির মোক্সাসিল ক্যাপসুল প্রতি পিস ৭.৫০ টাকা এবং ইনসেপ্টার ট্রাইডোসিল ক্যাপসুল প্রতি পিস ৩৫ টাকা।
এছাড়া আরো কিছু গলা ব্যথার এন্টিবায়োটিক ওষুধ এর নাম হলো:
- ডক্সিক্যাপ ক্যাপসুল
- Moxacil 500 Tablet
- Zimax 500 Tablet
FAQs
গলা ব্যথার প্রাথমিক যত্ন কি?
গরম পানি দিয়ে গার্গল করা ও গলাকে বিশ্রাম দেয়াই গলা ব্যথার প্রাথমিক যত্ন।
গলা ব্যাথার প্রধান কারণ কোনটি?
গলা ব্যাথার প্রধান কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ।
গলা ব্যাথা স্থায়ী হয় কতদিন?
সাধারণত গলা ব্যাথা ৩-৭ দিন স্থায়ী হয়।
গলা ব্যাথার সময় কি গরম পানি খাওয়া যাবে?
গলা ব্যাথার সময় গরম পানি খাওয়া উপকারী।
গলা ব্যাথা হলে কবে ডাক্তারের কাছে যাওয়া উচিত?
যদি গলা ব্যাথা বেশি দিন ধরে যায় বা জ্বর হয়, তখন ডাক্তারের কাছে যেতে হবে।
গলা ব্যাথার জন্য কোন ওষুধ সবচেয়ে ভালো?
গলা ব্যাথার জন্য প্যারাসিটামল বা ডিকনজেস্ট্যান্ট ঔষধ ভালো।
