ইউরিন ইনফেকশনের ঔষধের নাম [নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া]

ইউরিন ইনফেকশনের ঔষধের নাম: ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হলো মূত্রতন্ত্রে জীবাণুর সংক্রমণ। এটি একটি সাধারণ সমস্যা, যা নারী-পুরুষ উভয়ের হলেও নারীদের মধ্যে বেশি দেখা যায়। গরমকালে এ সংক্রমণের হার বাড়ে। মূত্রথলি, মূত্রনালী বা কিডনিতে জীবাণু প্রবেশ করলে এই সংক্রমণ দেখা দেয়। সঠিক চিকিৎসা ও সচেতনতাই এ থেকে মুক্তির উপায়। ইউরিন ইনফেকশনের ঔষধের নাম, কেন হয়, লক্ষ্মণ, ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

ইউরিন ইনফেকশন কেন হয়?

ইউরিন ইনফেকশন হওয়ার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে। যেমন: পর্যাপ্ত পানি না পান করা, কিডনিতে পাথর থাকা, যৌনাঙ্গ পরিষ্কার না রাখা, গর্ভাবস্থা, কোষ্ঠকাঠিন্য, ব্যাকটেরিয়ার সংক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ডায়াবেটিস। এসব কারণে মূত্রনালিতে জীবাণুর প্রবেশ সহজ হয়, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

ইউরিন ইনফেকশনের লক্ষণ

ইউরিন ইনফেকশনের কিছু সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে—বারবার পায়খানার বেগ হলেও স্বাভাবিকভাবে মল ত্যাগ না হওয়া, গাঢ় রঙের প্রস্রাব, গোপনাঙ্গে জ্বালাভাব, তলপেট ও পিঠের নিচে ব্যথা। এছাড়া প্রস্রাবে দুর্গন্ধ, বমি বমি ভাব, বমি, অরুচি এবং শারীরিক দুর্বলতাও দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ইউরিন ইনফেকশন ঘরোয়া চিকিৎসা

ইউরিন ইনফেকশন থেকে বাঁচতে দিনে অন্তত তিন লিটার পানি পান করুন। নিয়মিত হালকা গরম পানিতে গোসল করুন, তবে নোংরা পানিতে নয়। প্রস্রাব আটকে রাখা ঠিক নয়। শারীরিক সম্পর্কের আগে ও পরে পরিষ্কার থাকুন এবং প্রস্রাব করে নিন। ঢিলেঢালা, সুতি কাপড় পরুন। দই, টক ফল, পেয়ারা, শসা ও শাকসবজি খান। ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন। যাদের বারবার ইনফেকশন হয়, তারা ওষুধ খেতে ভুলবেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেই সংক্রমণ এড়ানো যায়।

ইউরিন ইনফেকশনের হোমিওপ্যাথি ঔষধের নাম

  • Rhus Aromatic Q
  • Natrum Phos 3x (নেট্রাম ফস) – বাচ্চাদের জন্য
  • Iodium 200 (আয়োডিয়াম) – ডায়াবেটিস রোগীদের জন্য
  • Helonias 200 (হ্যালোনিয়াস) – বাচ্চাদের জন্য

ইউরিন ইনফেকশনের ঔষধের নাম

  • এইস্ ট্যাবলেট পেটে ব্যথা থাকে)
  • ইউরিসেট সিরাপ
  • সেফোটিল প্লাস ট্যাবলেট

এইস্ ট্যাবলেট পেটে ব্যথা থাকে)

সেবন বিধি: এইস ট্যাবলেট স্কয়ার কোম্পানির প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ, যা ইউরিন ইনফেকশনের কারণে পেটে ব্যথা হলে সেবন করা হয়। সাধারণত এতে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।

পার্শ্বপ্রতিক্রিয়া: এইস্ ট্যাবলেট কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে তবে মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যা, বমি বমি ভাব বা অস্বস্তি অনুভব হতে পারে।

দাম: এইস্ ট্যাবলেট প্রতি কিসের মূল্য ১.২০ টাকা এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১২ টাকা মাত্র।

ইউরিসেট সিরাপ

সেবন বিধি: ইউরিসেট হলো স্কয়ার কোম্পানির তৈরি একটি ওষুধ যা ইউরিন ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পটাশিয়াম সাইট্রেট ও সাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি। প্রতিদিন দুইবার এক চা চামচ ইউরিসেট এক গ্লাস পানিতে মিশিয়ে ভরা পেটে সাত দিন ধরে খেতে হয়। গর্ভাবস্থা ও স্তনদানকালে ওষুধটি সেবন করা নিরাপদ নয়, তাই এই সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া: ইউরিসেট সিরাপ খেলে অনীহা, দুর্বলতা, মানসিক বিভ্রান্তি ও হাত-পায় শিরশির করার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এমন কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

দাম: ইউরিসেট ২০০ মিলি সিরাপ এর মূল্য ২০০ টাকা।

সেফোটিল প্লাস ট্যাবলেট

সেবন বিধি: সেফোটিল প্লাস স্কয়ার কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা সেফুরক্সিম এক্সেটিল ও ক্লাভুলানিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি। এটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত, দিনে দুইবার—সকাল ও রাতে, খাবারের পর সম্পূর্ণ পেট ভরে খাওয়ার পর সেবন করতে হয়। সাধারণত সাত দিন এই ওষুধ চালিয়ে যেতে হয়। গর্ভাবস্থা ও স্তনদানের সময় এই ওষুধ সেবন থেকে বিরত থাকা উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সর্বোত্তম।

পার্শ্বপ্রতিক্রিয়া: সেফোটিল প্লাস সেবনে বমি, বমি বমি ভাব, ডায়রিয়া বা পেটে অস্বস্তি হতে পারে। দীর্ঘদিন খেলে ত্বকে র‍্যাশ দেখা দিতে পারে। এসব সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

দাম: প্রতি পিস সেফোটিল প্লাস ট্যাবলেট এর মূল্য ৬০ টাকা।

আরো কিছু ইউরিন ইনফেকশনের ঔষধের নাম নিচে দেওয়া হলো:

  • Flugal 50 Tablet
  • Ciprocin (এন্টিবায়োটিক)
  • Luvena Capsule

ইউরিন ইনফেকশনের এন্টিবায়োটিক

  • Nitrofurantoin
  • Ciprofloxacin
  • Amoxicillin
  • Cephalexin

বি:দ্র:তবে কোন অ্যান্টিবায়োটিক, কতদিন ও কী ডোজে খেতে হবে—এটা রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তার ঠিক করেন। নিজে থেকে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ, কারণ ভুল ওষুধে ইনফেকশন বাড়তে বা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে।

FAQs

বাচ্চাদের ইউরিন ইনফেকশন কেন হয়?

পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, বেশি সময় ডায়াপার ব্যবহার, কম পানি পান ও প্রস্রাব চেপে রাখার কারণে বাচ্চাদের UTI হয়।

বার বার ইউরিন ইনফেকশন কেন হয়?

অসম্পূর্ণ চিকিৎসা, কম পানি পান, প্রস্রাব আটকে রাখা ও পরিচ্ছন্নতার ঘাটতির কারণে বারবার ইনফেকশন হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *