Beklo 10 এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]
Beklo 10 এর কাজ কি: Beklo 10 ট্যাবলেট অপসোনিন ফার্মা লিমিটেডের তৈরি একটি ওষুধ, যার জেনেরিক নাম ব্যাক্লোফেন। এটি পেশির জড়তা, খিঁচুনি ও স্নায়ুবিক উত্তেজনা কমাতে ব্যবহৃত হয়। স্নায়ুতন্ত্রে কাজ করে পেশি শিথিল করতে সহায়তা করে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে Beklo 10 এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে জানতে পারবেন।
Beklo 10 এর কাজ কি?
এই ট্যাবলেটটি মাংসপেশি, কোমর, হাঁটু ও মেরুদণ্ডের ব্যথা উপশমে কার্যকর। পেশির সংকোচন, দীর্ঘস্থায়ী ব্যথা ও জয়েন্টের ব্যথা কমাতেও এটি সাহায্য করে। টেনশনের কারণে মাথাব্যথা বা ঘুমের সমস্যা হলেও এটি আরাম দিতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত।
Beklo 10 খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্ক ও ১০ বছরের বেশি বয়সীদের জন্য এই ট্যাবলেট দিনে তিনবার, প্রতিবার ৫ মিলিগ্রাম করে ভরা পেটে খাওয়ার পরে সেবন করতে হয়। দৈনিক সর্বোচ্চ ডোজ ১০০ মিলিগ্রাম। ১০ বছরের কম বয়সী শিশুদের প্রতিদিন চারবার, প্রতিবার ২.৫ মিলিগ্রাম করে দিতে হয়। সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
Beklo 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই ওষুধ সেবনে ঘুম ঘুম ভাব, ঝিমুনি, দুর্বলতা, অবসাদ ও মাথা ব্যথা হতে পারে। কারও কারও ক্ষেত্রে উত্তেজনা, নিদ্রাহীনতা, পেটের সমস্যা, পেশির সংকোচন, বিভ্রান্তি বা হতাশাও দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
জেনে রাখা উচিত
এই ট্যাবলেট খেলে ওজন কমে না, তবে ঘুম আসতে পারে। প্রতিদিন ৩-৪টি ট্যাবলেট সেবন করা হয়। গর্ভাবস্থা ও স্তনদানকালীন এই ওষুধ খাওয়া নিষেধ, তবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক।
FAQs
Beklo 10 কিসের ঔষধ?
এটি মূলত একটি ব্যথানাশক ঔষধ। যা বিশেষ করে কোমরের ব্যথা উপশমে ব্যবহৃত হয়।
খাওয়ার আগে না পরে?
এই ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হবে।
Beklo 10 এর দাম কত?
Beklo 10 প্রতি পিস এর দাম ১০ টাকা মাত্র।
