Renxit এর কাজ কি [পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম]
Renxit এর কাজ কি: রেংজিট ট্যাবলেট রেনেটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম হলো Flupentixol ও Melitracen। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে রেনজিট এর কাজ কি, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে জানতে পারবেন।
Renxit এর কাজ কি?
এই ট্যাবলেটটি মূলত মানসিক স্বাস্থ্যের বিভিন্ন জটিলতা প্রশমনে কার্যকর। এটি তীব্র মানসিক চাপ, হতাশা, বিষণ্নতা, উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা ও দুশ্চিন্তার মতো সমস্যাগুলো এবং মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য স্বাভাবিক রাখতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলে মানসিক স্থিতিশীলতা ফিরে পেতে সহায়তা করে।
Renxit কিসের ঔষধ?
এটি মূলত উদ্বেগ (Anxiety) ও ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতার চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ। এটি অতিরিক্ত দুশ্চিন্তা, অস্থিরতা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত।
Renxit খাওয়ার নিয়ম
হালকা সমস্যায় দিনে একবার, দুপুরে একটি ট্যাবলেট খাওয়া উচিত। তবে সমস্যা বেশি হলে প্রতিদিন সকালে ও রাতে—দু’বার একটি করে ট্যাবলেট খেতে হবে। ওষুধটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে।মৃগী, যকৃতের সমস্যা বা রক্তে অসংবেদনশীলতা থাকলে এই ট্যাবলেট সেবনে সতর্ক থাকতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন।
Renxit এর পার্শ্বপ্রতিক্রিয়া
নির্দেশিত মাত্রায় এই ট্যাবলেট সেবন করলে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সীমিত থাকে। তবে কিছু ক্ষেত্রে অস্থিরতা, অনিদ্রা বা আত্মহত্যার প্রবণতার মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই সেবনের সময় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা গুরুত্বপূর্ণ।
FAQs
Renxit এর দাম কত?
এই ঔষধ ১টি ট্যাবলেট এর দাম ৫ টাকা মাত্র।
Renxit কি ঘুমের ঔষধ?
Renxit ঘুমের ঔষধ না, তবে এই ট্যাবলেট সেবন করলে ঘুম হতে পারে।
Renxit প্রতিদিন কয়টি খেতে হবে?
হালকা সমস্যা হলে ১ টি তবে সমস্যা বেশি হলে ১-২ টি খেতে হবে।
Renxit খাওয়ার আগে না পরে?
খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
স্তনদানকালীন মায়েদের এই ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
এই ঔষধ স্তনদানকালীন মায়েদের খাওয়া যাবে না।
এই ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
এই ঔষধ গর্ভাবস্থায় খাওয়া যাবে না।
এই ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
এই ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।
