বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ [কারণ ও করণীয়]
বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ: বাচ্চাদের মুখে ঘা হলে তারা হঠাৎ খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, যা অভিভাবকের জন্য চিন্তার কারণ হয়। অনেক সময় বাবা-মায়েরা বুঝতেই পারেন না যে মুখের ঘাই এর পেছনে মূল সমস্যা। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ, খাওয়ার নিয়ম, দাম, খা হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানতে পারবেন।
বাচ্চাদের মুখে ঘা হওয়ার কারণ?
বাচ্চাদের মুখে নানা কারণে ঘা হতে পারে, যা দুই ধরনের হয়—ব্যথাযুক্ত ও ব্যথামুক্ত। ব্যথামুক্ত ঘা সাধারণত জিহ্বায় সাদা দাগ আকারে দেখা যায় এবং এতে ব্যথা না থাকলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটি সহজে সারে না যদি সঠিক চিকিৎসা না হয়। অন্যদিকে, ব্যথাযুক্ত ঘা সাধারণত ভাইরাসজনিত, মুখের যেকোনো স্থানে হতে পারে এবং তীব্র ব্যথার কারণে শিশু খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাব ও অতিরিক্ত লালা পড়ার কারণেও মুখে ঘা হতে পারে।
বাচ্চাদের মুখে ঘা হলে করণীয়
মুখের ঘা প্রতিরোধে শিশুদের মুখগহ্বর প্রতিদিন নিয়মিত ব্রাশের মাধ্যমে পরিষ্কার রাখা জরুরি। খাদ্যতালিকায় ভিটামিন সি-সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ঘা হওয়ার আশঙ্কা কমে যায়। পাশাপাশি, চিকিৎসকের পরামর্শ ছাড়া বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার একেবারেই পরিহারযোগ্য, কারণ তা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
মুখের ঘা দ্রুত ভালো করার উপায়
মুখের ঘা দ্রুত ভালো করতে হলে প্রথমেই মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। দিনে ২–৩ বার হালকা গরম লবণ পানি দিয়ে কুলি করলে ক্ষতস্থানে জীবাণু কমে এবং ব্যথা উপশম হয়। পাশাপাশি ঝাল, টক ও অতিরিক্ত গরম খাবার এড়িয়ে নরম ও পুষ্টিকর খাবার খেলে ঘা দ্রুত সারে। শরীরে পুষ্টির ভারসাম্য রাখতে Vitamin B12 ও Vitamin C সমৃদ্ধ খাবার গ্রহণ উপকারী। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শে অ্যান্টিসেপ্টিক জেল ব্যবহার করা যেতে পারে।
বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ
ক্যানডেক্স ড্রপ সিরাপ
খাওয়ার নিয়ম: ক্যানডেক্স স্কয়ার কোম্পানির একটি ড্রপজাত ওষুধ, যা মুখ ও গলার ঘা নিরাময়ে ব্যবহৃত হয়। গলা বা মুখে ঘা হলে এটি ব্যবহার করা যায়, তবে জিহ্বায় ঘা হলে ভিটামিন বি কমপ্লেক্স উপযুক্ত। প্রাপ্তবয়স্করা দিনে ২-৩ বার ড্রপ মুখে লাগাবেন এবং লাগানোর পর অন্তত ১০ মিনিট কিছু খাবেন না। শিশুদের জন্য অর্ধেক ড্রপ ব্যবহৃত হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োগ করা উচিত।
দাম: ক্যানডেক্স ড্রপ সিরাপ এর মূল্য ৪৬ টাকা মাত্র।
জিংক বি সিরাপ
খাওয়ার নিয়ম: জিংক বি সিরাপ এস কে এস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ভিটামিন সিরাপ, যাতে রয়েছে জিংক ও ভিটামিন বি কমপ্লেক্স। ১০ কেজির কম ওজনের শিশুদের দিনে একবার, ১০–৩০ কেজির মধ্যে হলে দিনে দুইবার এবং ৩০ কেজির বেশি ওজন বা প্রাপ্তবয়স্কদের দিনে ২–৩ বার ১–২ চামচ করে খাওয়াতে হয়। এটি খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হয় এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত।
দাম: জিংক বি ১০০ মিলি সিরাপের মূল্য ৬৫ টাকা এবং ২০০ মিলি সিরাপের মূল্য ১১০ টাকা মাত্র।
এছাড়া আরো কিছু কার্যকরী শিশুর জিহ্বায় ও মুখে ঘা এর ঔষধ হলো:
- মাইকোরাল জেল
- Bicozin Syrup
- Micosina Oral Gel
- Mystat Syrup
- ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট
FAQs
বাচ্চাদের মুখে ঘা হয় কেন?
বাচ্চাদের মুখে ঘা সাধারণত ভাইরাস, অপুষ্টি বা পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হয়।
কোন ভিটামিনের অভাবে বাচ্চাদের মুখে ঘা হয়?
বাচ্চাদের মুখে ঘা সাধারণত ভিটামিন বি-কমপ্লেক্স—যেমন Vitamin B12, Vitamin B2, Vitamin B6—এর অভাবে হয়। এছাড়া Vitamin C এর ঘাটতিও কারণ হতে পারে।
বারবার মুখে ঘা কেন হয়?
বারবার ঘা হলে তা পুষ্টির ঘাটতি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা পেটের সমস্যার লক্ষণ হতে পারে।
মুখের ঘা হলে কি খাওয়া উচিত?
নরম, ঠান্ডা ও পুষ্টিকর খাবার যেমন দুধ, দই, ফল এবং ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়া ভালো।
মুখের ঘা কত দিনে ভালো হয়?
সাধারণত ৫–৭ দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়, তবে বেশি দিন থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
