ক্যালসিয়াম ট্যাবলেট কোনটা ভালো [নাম ও দাম]
ক্যালসিয়াম ট্যাবলেট কোনটা ভালো: ক্যালসিয়াম একটি অপরিহার্য খনিজ, যা মানবদেহে হাড় মজবুত রাখা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গের কার্যক্রম ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম, খাওয়ার নিয়ম ও দাম এবং ক্যালসিয়াম ট্যাবলেট কোনটা ভালো বিস্তারিত জানতে পারবেন।
ক্যালসিয়ামের অভাব কেন হয়?
ক্যালসিয়ামের ঘাটতি মানবদেহে বিভিন্ন কারণে দেখা দিতে পারে। ক্যালসিয়ামের অভাব সাধারণত সঠিক খাদ্যাভ্যাসের অভাবে হয়ে থাকে। প্রতিদিন ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার না খাওয়া, অতিরিক্ত ব্যায়াম, ভিটামিন ডি-এর ঘাটতি, বেশি কোল্ড ড্রিংকস পান এবং শারীরিক দুর্বলতা এর মূল কারণ। তাই স্বাস্থ্য বজায় রাখতে ক্যালসিয়াম গ্রহণ অত্যন্ত জরুরি।
ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ
ক্যালসিয়ামের অভাবে শরীরে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পেশিতে ব্যথা, খিঁচুনি, হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে। ত্বক শুষ্ক হয়ে একজিমা বা চর্মরোগ দেখা দিতে পারে, চুল মোটা ও নখ ভঙ্গুর হয়ে যায়। এছাড়া দাঁতের সমস্যা, হাড় দুর্বলতা, ক্লান্তি, নিদ্রাহীনতা, বিষণ্নতা, মৃগী ও বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যাও হতে পারে।
ক্যালসিয়াম জাতীয় খাবার কি কি?
ক্যালসিয়ামের অভাব পূরণে কিছু পুষ্টিকর খাবার বিশেষভাবে উপকারী। যেমন—সবুজ শাকসবজি, দুধ, চিজ ও টকদই শরীরে সহজে ক্যালসিয়াম সরবরাহ করে। আমন্ড ও সয়াবিনের দানাও ক্যালসিয়ামের ভালো উৎস। সাদা রঙের যেকোনো বিনস, ডিম ও ডুমুর নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমাতে সহায়তা করে।
ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম ও দাম
- A-Cal D (প্রতি পিস ৭ টাকা)
- Coralcal d (প্রতি পিস ১২ টাকা)
- Coralbest (প্রতি পিস ১০ টাকা)
- Kalcoral (প্রতি পিস ১০ টাকা)
- Calbon D (প্রতি পিস ৭ টাকা)
- Calcin D (প্রতি পিস ৭ টাকা)
- Algecal D (প্রতি পিস ১০ টাকা)
- Coralcal-dx (প্রতি পিস ১৬ টাকা)
- Calboster (প্রতি পিস ৮ টাকা)
- Caldical D (প্রতি পিস ৭ টাকা)
ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম
এই ট্যাবলেট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। প্রতিদিন রাতে ভরা পেটে একটি করে সেবন করতে হবে। অতিরিক্ত ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে দিনে দুটি খাওয়া যেতে পারে। ক্যালসিয়ামের সঠিক কার্যকারিতার জন্য ভিটামিন ডি সাথেই গ্রহণ করতে হবে, কারণ উভয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যালসিয়াম ট্যাবলেট কোনটা ভালো
- Ovocal – D
- Calbo – D
- A-Cal – D
কোমরের ব্যথা কমানোর ক্যালসিয়াম ট্যাবলেট
কোমরের ব্যথা অনেক সময় শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে Calbo-D, Ostocal-D, Coralcal-D এর মতো ক্যালসিয়াম ও ভিটামিন D₃ সমৃদ্ধ ট্যাবলেট হাড়কে শক্ত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে। নিয়মিত সেবনে হাড়ের দুর্বলতা কমে, তবে সব ধরনের ব্যথার জন্য এটি কার্যকর নয়, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হাড়ের ক্যালসিয়াম ট্যাবলেট
হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। Ostocal-D, Cal-D, Calcium-D ট্যাবলেট শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড় ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। তবে সঠিক মাত্রায় ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই নিরাপদ।
FAQs
ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি মোটা হয়?
ক্যালসিয়াম ট্যাবলেট খেলে মোটা হয় না। এই ট্যাবলেট আমাদের শরীরে হাড়কে শক্তিশালী ও মজবুত করে থাকে, তবে অতিরিক্ত খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
গর্ভবতী মায়ের ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম?
গর্ভবতী মায়েদের জন্য উপযোগী ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যে রয়েছে: ক্যালভিট, সি-সালট, ওসক্যাল, ক্যালডি, ও ক্যালসিকেয়ার।
