রুচির ট্যাবলেট এর নাম [খাওয়ার নিয়ম ও দাম]
রুচির ট্যাবলেট এর নাম: রুচির সমস্যা আজকাল ছোট-বড় সবার মধ্যেই দেখা যায়। অনিয়মিত খাবার, মানসিক চাপ, ঘুমের অভাবসহ নানা কারণেই খাবারে অরুচি তৈরি হয়। এতে দুর্বলতা ও পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে চাই সঠিক জীবনযাপন, নিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত বিশ্রাম ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন। নাহলে অরুচি দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে। এই আর্টিকেলটিতে রুচির ট্যাবলেট এর নাম, কারণ, করণীয়, ঔষধ ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
রুচি কমে যাওয়ার কারণ
খাওয়ার রুচি কমে যাওয়ার পেছনে নানা শারীরিক ও মানসিক কারণ কাজ করে। খুব দ্রুত না চিবিয়ে খাওয়া, দীর্ঘক্ষণ না খেয়ে একসঙ্গে বেশি খাওয়া বা সঠিক সময়ে না খাওয়ার অভ্যাস রুচি নষ্ট করতে পারে। এছাড়াও পাকস্থলীর সমস্যা, দুশ্চিন্তা, ঘুমের অভাব, পানি কম খাওয়া, ঝাল ও নিম্নমানের খাবার, কিছু ওষুধ ও নেশাজাতীয় দ্রব্য এই সমস্যার প্রধান কারণ। সঠিক অভ্যাস ও যত্নে রুচি ফিরে আসা সম্ভব।
রুচি কমে গেলে আপনার করণীয়
প্রতিদিন ২-৩ লিটার পানি পান করুন এবং খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। মসলাযুক্ত, চর্বিযুক্ত ও ফাস্টফুড এড়িয়ে কোমল পানীয় কম খান। রুচির জন্য প্রয়োজনে ট্যাবলেট খেতে পারেন। হতাশা, উদ্বেগ ও দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন এবং বেশি রাত জাগার অভ্যাস এড়িয়ে নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ পরিহার করাই উত্তম। এসব অভ্যাস রুচি ফিরিয়ে আনার জন্য সহায়ক।
রুচির ট্যাবলেট এর নাম
ফার্মভিট ট্যাবলেট
খাওয়ার নিয়ম: ফার্মভিট অপসোনিন একটি মাল্টিভিটামিন ট্যাবলেট যা ক্ষুধা বাড়ায় এবং উচ্চতা ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে। প্রাপ্তবয়স্করা দিনে তিনবার একটি করে ট্যাবলেট নিতে পারেন, আর অপ্রাপ্তবয়স্করা বয়স অনুসারে এক থেকে তিনটি সেবন করবে। ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
দাম: ফার্মসিট ট্যাবলেট প্রতি পিস এর মূল্য ৪ টাকার মধ্যেই।
জিংক বি ট্যাবলেট
খাওয়ার নিয়ম: জিংক বি বেক্সিমকো ফার্মার একটি মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট, যাতে রয়েছে জিংক ও ভিটামিন বি কমপ্লেক্স। এটি রুচি বৃদ্ধি ও পুষ্টিতে সহায়ক। প্রাপ্তবয়স্করা দিনে তিনবার, আর অপ্রাপ্তবয়স্করা দিনে দুইবার খাবারের পর ভরা পেটে সেবন করবে। শিশুদের জন্য সিরাপ ব্যবহার করা যেতে পারে।
দাম: জিংক বি ৩০টি ট্যাবলেটের একটি প্যাকের মূল্য ১০৫ টাকা মাত্র।
এছাড়া আরো কিছু কার্যকরী রুচির ট্যাবলেট এর নাম হলো:
- Xinc 20 Tablet
- Vave 10 mg Tablet
- Deflux 10 mg Tablet
- Rabe 20 mg Tablet
- ডেকাসন ট্যাবলেট
FAQs
রুচির ট্যাবলেট কোনটা ভালো?
ক্ষুধা বাড়াতে সাধারণত ভিটামিন-বি কমপ্লেক্স বা জিঙ্কজাতীয় ট্যাবলেট ভালো কাজ করে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম।
স্কয়ার কোম্পানির রুচির ট্যাবলেট এর নাম কি?
স্কয়ার কোম্পানির “রুচির ট্যাবলেট” নামে নির্দিষ্ট কোনো ওষুধ নেই।
