মাথা ব্যাথার ঔষধ [খাওয়ার নিয়ম ও দাম]
মাথা ব্যাথার ঔষধ: মাথাব্যথা খুব সাধারণ একটি সমস্যা, যা প্রায় সবাই জীবনে একবার না একবার অনুভব করে। তবে মাইগ্রেনজনিত মাথাব্যথা কিছুটা জটিল, যা বারবার হতে পারে এবং সহজে সারে না। অবশ্য মাথাব্যথা মানেই সব সময় অসুস্থতা নয়—অনেক সময় বিশ্রাম ও সচেতনতা থাকলেই এটি কমে যায়। এই আর্টিকেলটিতে আমরা মাথা ব্যাথার ঔষধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।
মাথা ব্যথার কারণ
মাথাব্যথার পেছনে নানা কারণ থাকতে পারে। টেনশন বা মানসিক চাপ থেকে শুরু করে মাইগ্রেন, সাইনাসে প্রদাহ বা কনজেশন, ক্লাস্টার ধরনের মাথাব্যথা—এসবই সাধারণ কারণ। এছাড়াও হরমোন পরিবর্তন (যেমন মাসিক, গর্ভাবস্থা, মেনোপজ), ডিহাইড্রেশন, চোখের চাপ, ঘাড়-পিঠের সমস্যা ও ঘুমের ব্যাধি এর মধ্যে অন্যতম। কিছু ওষুধ, তীব্র গন্ধ, আলো বা শব্দও কারণ হতে পারে। বিরল ক্ষেত্রে মস্তিষ্কের টিউমার থেকেও মাথাব্যথা হতে পারে।
মাথা ব্যাথা কোন রোগের লক্ষণ?
মাথাব্যথা নিজে কোনো রোগ নয়, বরং বিভিন্ন সমস্যার লক্ষণ। অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব, মাইগ্রেন, সাইনাসের সমস্যা, উচ্চ রক্তচাপ, চোখের দৃষ্টি সমস্যা কিংবা জ্বর–সর্দির মতো সাধারণ অসুস্থতার কারণেও মাথাব্যথা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটি সাময়িক ও নিয়ন্ত্রণযোগ্য হলেও যদি ব্যথা তীব্র, বারবার বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে অন্তর্নিহিত কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মাথা ব্যথার ঔষধ
Paracetamol and Caffeine
- Feverex
- Ace Plus
- Fap Plus
- Caffo
- Cafedon
- Cadedol
- Clofamol Extra
- Reset Plus
- Napa Extra
Tolfenamic Acid
- Tolfor
- Namitol
- Tolfen
- Migratol
- Loragin
- Anilic
- Tolmic
- Migesic
- Migrex
Naproxen
- Nuprafen
- Diproxen
- Napryn
- Napro
- Naprosyn
- Naspro
- Naporo-A
- Anafle x
- Naprox
[সাধারণ মাথাব্যথায় নাপা এক্সট্রা ট্যাবলেট দিনে তিনবার খেতে হয়, তবে অবশ্যই খাবারের পর ভরা পেটে খাবেন। শিশুদের জন্য আছে সিরাপ, যা বয়স অনুযায়ী সেবন করাতে হয়।]
মাথা ব্যাথার ঔষধের নাম কি?
নাপা ওয়ান ট্যাবলেট
খাওয়ার নিয়ম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি এই ট্যাবলেটটি প্যারাসিটামল গ্রুপের অন্তর্ভুক্ত। অল্প থেকে মাঝারি ব্যথা উপশমে এটি ৪–৬ ঘণ্টা পরপর ১–২টি করে সেবন করা যায়। শিশুদের ক্ষেত্রে প্রতিদিন ৩–৪ বার ১টি করে ট্যাবলেট দিতে হয়।
পার্শ্বপ্রতিক্রিয়া: এই ঔষধ সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
দাম: নাপা ওয়ান ট্যাবলেট প্রতি পাতা এর মূল্য ১২ টাকা এবং প্রতি পিস এর মূল্য ১.২০ টাকা মাত্র।
তীব্র ও মাঝারি মাথা ব্যাথার ঔষধ
Tufnil Tablet
খাওয়ার নিয়ম: প্রচণ্ড মাথাব্যথায় প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেট সেবন করা হয়। তীব্র ব্যথা হলে সঙ্গে সঙ্গে একটি ট্যাবলেট নেওয়া যায় এবং প্রয়োজনে ১–২ ঘণ্টা পর পুনরায় সেবন করা যায়। মাঝারি ব্যথায় দিনে তিনবার অর্ধেক বা একটি করে ট্যাবলেট খাওয়া যেতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া: ঔষধটি সেবনের ফলে মাথা ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরা, ডায়রিয়া এবং গ্যাস্ট্রিকের মতো কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
দাম: টাফনিল ট্যাবলেট প্রতি পিস এর মূল্য ১০ টাকা মাত্র।
এছাড়াও আরো কিছু ওষুধের নাম হলো:
- Tryptin 10/20mg Tablet
- Napa One Tablet
মাথা ব্যথা প্রতিরোধে করণীয়
রাত জাগা থেকে বিরত থাকতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। অযথা দুশ্চিন্তা পরিহার করুন এবং প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করুন। নিয়মিত সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। এছাড়া মানসিক চাপ থেকে মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
FAQs
হঠাৎ মাথা ব্যাথার কারন কি?
হঠাৎ মাথাব্যথা মানসিক চাপ, ঘুমের অভাব, পানিশূন্যতা, না খেয়ে থাকা বা উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। ব্যথা খুব তীব্র বা অস্বাভাবিক হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
