এজিথ্রোমাইসিন ৫০০ কিসের কাজ করে [খাওয়ার নিয়ম ও দাম]

এজিথ্রোমাইসিন ৫০০ কিসের কাজ করে: এজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন কোম্পানি ভিন্ন নামে বাজারজাত করে। অ্যান্টিবায়োটিকদের মধ্যে এটি অন্যতম কার্যকর ও বহুল ব্যবহৃত ওষুধ। ব্যাকটেরিয়াজনিত নানা রোগের চিকিৎসায় এটি নির্ভরযোগ্য একটি সমাধান হিসেবে ব্যবহৃত হয়। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে এজিথ্রোমাইসিন ৫০০ কিসের কাজ করে, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এজিথ্রোমাইসিন ৫০০ কিসের কাজ করে?

এজিথ্রোমাইসিন বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর একটি অ্যান্টিবায়োটিক। যা শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।  এটি নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, ত্বকের সংক্রমণ, ডায়রিয়া, ব্রংকাইটিস, শ্বাসতন্ত্রের সংক্রমণ, মধ্য কর্ণের প্রদাহ, সাইনোসাইটিস, টনসিলাটিস ও ফ্যারিনজাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। সঠিক মাত্রায় গ্রহণ করলে এটি দ্রুত আরাম দেয় এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এজিথ্রোমাইসিন কোন রোগের ঔষধ?

এজিথ্রোমাইসিন হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে টাইফয়েড জ্বর, তীব্র ঠান্ডাজনিত সংক্রমণ, ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকরভাবে ভূমিকা রাখে।

এজিথ্রোমাইসিন ৫০০ খাওয়ার নিয়ম

এজিথ্রোমাইসিন ট্যাবলেট ২৫০ মি.গ্রা. ও ৫০০ মি.গ্রা. মাত্রায় বাজারে পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ৫০০ মি.গ্রা. দিনে একবার এবং অল্প বয়সীদের ক্ষেত্রে ২৫০ মি.গ্রা. সেবন উপযোগী। রোগের ধরন ও অবস্থার ওপর ভিত্তি করে ডোজ ৩ থেকে ৭ দিন পর্যন্ত চলতে পারে। তবে ওষুধটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থা ও স্তনদানকালীন এ ওষুধ সেবন করা উচিত নয়।

এজিথ্রোমাইসিন ৫০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

এজিথ্রোমাইসিন সেবনের ফলে কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, মাথাব্যথা, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা, ত্বকে র‍্যাশ, দুর্বলতা ও শরীর কাঁপা। সাধারণত ওষুধ বন্ধ করলে এসব উপসর্গ চলে যায়।

FAQs

এজিথ্রোমাইসিন ৫০০ এর দাম কত?

এজিথ্রোমাইসিন ট্যাবলেট ৫০০ মি.গ্রা. এর দাম ৩৫ টাকা। এটি বিভিন্ন নামে বাজারজাতকরণ হয়। বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হলো Zimax, যা স্কয়ার কোম্পানির।

এজিথ্রোমাইসিন কয়টা খেতে হয়?

এজিথ্রোমাইসিন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১টি করে খেতে হবে।

এই ঔষধ কতদিন খাওয়া যায়?

এই ট্যাবলেট রোগ ও রোগীর অবস্থাভেদে ৩ থেকে ৭ দিন খাওয়া যায়।

এই ঔষধ গর্ভাবস্থায় ও স্তনদানকালে কি খাওয়া যায়?

গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ঔষধ খাওয়া যাবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *