চিরতরে মেছতা দূর করার উপায় [ছেলে ও মেয়েদের]
চিরতরে মেছতা দূর করার উপায়: মেছতা একটি সাধারণ ত্বকের পিগমেন্টেশন সমস্যা, যা গাল, কপাল বা ঠোঁটের ওপর বাদামি দাগ হিসেবে দেখা যায়। এটি বেশি হরমোনজনিত কারণে হয় এবং নারীদের মধ্যে বেশি দেখা যায়। দাগ সহজে সারে না, তাই নিয়মিত চিকিৎসা প্রয়োজন। এই আর্টিকেলটিতে চিরতরে মেছতা দূর করার উপায়, কেন হয়, করণীয় ও ক্রিমের নাম এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
মুখে মেছতা কেন হয়?
মেছতা হওয়ার পেছনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। এর মধ্যে জেনেটিক প্রিডিসপজিশন বা পারিবারিক ইতিহাস অন্যতম। এছাড়া তীব্র রোদে মুখে রোদ লাগা, চুলার আগুনের তাপ, গর্ভাবস্থা, জন্মনিয়ন্ত্রণ পিল সেবন, থাইরয়েডের সমস্যা এবং কিছু কসমেটিকসের পার্শ্ব প্রতিক্রিয়া মেছতা সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে, মেছতা একটি বহুমাত্রিক সমস্যা শারীরিক, হরমোনজনিত ও পরিবেশগত কারণে এই সমস্যা বেশি দেখা যায়।
মুখের মেছতা দূর করার উপায়
ইপিডারমাল মেছতার ক্ষেত্রে প্রোপার সানব্লক ব্যবহার করা যায়। রাতে হাইড্রোকুইনোন, ফলিক অ্যাসিড বা এসকরবিক অ্যাসিডযুক্ত ব্লিচিং এজেন্ট প্রায় ৪০% মেছতা দূর করতে সাহায্য করে। কাজ না করলে ক্লিগম্যান ফর্মুলা (হাইড্রোকুইনোন, ভিটামিন ‘এ’ ডেরিভেটিভ ও ট্রিটিনইন) বা কেমিক্যাল পিল (গ্লাইকোলিক বা ট্রাইক্লোরো এসিটিক অ্যাসিডযুক্ত) ব্যবহার করা যায়। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করাই সবচেয়ে জরুরি।
মেছতা দূর করার ঘরোয়া উপায়
মেছতা দূর করতে ছেলেমেয়ে উভয়ের জন্য কিছু কার্যকর ঘরোয়া উপায় আছে। যেমন, ভিনেগার ও পানি মিশিয়ে মুখ ধুলে দাগ হালকা হয়। হলুদ, দুধ ও বেসনের পেস্ট, কিংবা পেঁয়াজের রস ও ভিনেগার দিনে দুবার ব্যবহার করলেও উপকার মেলে। রাতে লেবুর রস, মধু (বিশেষত যষ্টিমধু), বা অ্যালোভেরা জেল লাগালে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়। পেঁপে বা টমেটোর পেস্ট ১০-১৫ মিনিট মুখে রেখে ধুলেও মেছতা কমে। নিয়মিত ব্যবহারেই ভালো ফল পাওয়া যায়।
চিরতরে মেছতা দূর করার উপায়
মেছতা পুরোপুরি চিরতরে দূর করা কঠিন হলেও সঠিক চিকিৎসায় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। প্রতিদিন SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা সবচেয়ে জরুরি। চিকিৎসকের পরামর্শে হাইড্রোকুইনোন, ট্রেটিনয়েন বা আজেলেইক অ্যাসিডযুক্ত ক্রিম ব্যবহার করা যেতে পারে। নিজে নিজে স্টেরয়েড ক্রিম ব্যবহার না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ ও কার্যকর উপায়।
পুরুষের মেছতা দূর করার ক্রিম
- Berberis Cream
- মেলাট্রিন ক্রিম
- White Sunblock Cream
মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম
- মেলাট্রিন ক্রিম
- P Vita Melasma Cream
- White Sunblock Cream
- Berberis Cream
মেছতা দূর করার ক্রিমের নাম কি?
- Berberis Cream
- ট্রাইমেলা ক্রিম
- White Sunblock Cream
- মেলাট্রিন ক্রিম
Berberis Cream
ব্যবহারের নিয়ম: Berberis Cream সাধারণত ত্বকের দাগ, ব্রণ, মেছতা বা অন্যান্য চর্মসংক্রান্ত সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। এই ক্রিম ব্যবহার করার আগে মুখ বা আক্রান্ত ত্বক ভালোভাবে পরিষ্কার ও শুকনো করে নিতে হয়। পরিষ্কার ও শুকনো ত্বকে দিনে ১-২ বার সামান্য ক্রিম হালকাভাবে লাগাতে হয়। সাধারণত রাতে ব্যবহার উপযোগী। চোখ ও নাকের ভেতরে যেন না লাগে, তা খেয়াল রাখতে হবে।
দাম: সাধারণভাবে যেকোনো ফার্মেসিতে ২৫ গ্রাম Berberis Cream‑এর দাম প্রায় ২০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন।
FAQs
মেছতা কিভাবে দূর করা যায়?
মেছতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা সবচেয়ে জরুরি। চিকিৎসকের পরামর্শে হাইড্রোকুইনোন, ট্রেটিনয়েন বা আজেলেইক অ্যাসিডযুক্ত ক্রিম ব্যবহার করা যেতে পারে। নিয়মিত যত্ন ও ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে গেলে দাগ অনেকটাই হালকা হয়।
মেছতা দূর করার হোমিও ঔষধ?
মেছতার জন্য হোমিওপ্যাথিতে সাধারণত Berberis Aquifolium, Sepia বা Thuja ব্যবহার করা হয়, তবে সঠিক ওষুধ নির্ধারণে হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মেছতার জন্য কোন ক্রিম ভালো?
মেছতার জন্য Melatrin Cream ক্রিম ভালো।
