Tryptin 10 এর কাজ কি [কিসের ঔষধ, নিয়ম ও দাম]
Tryptin 10 এর কাজ কি: ট্রিপটিন ট্যাবলেট হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর উৎপাদিত একটি ওষুধ, যা ১০ মি.গ্রা. ও ২৫ মি.গ্রা. শক্তিতে বাজারে পাওয়া যায়। এর জেনেরিক নাম এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড, যা নির্দিষ্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই আর্টিকেলটিতে আমরা Tryptin 10 এর কাজ কি, খাওয়ার নিয়ম, পাশ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
Tryptin 10 এর কাজ কি?
ট্রিপটিন ট্যাবলেট বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শিশুদের বিছানায় প্রস্রাবের সমস্যা কমাতে, মাইগ্রেন প্রতিরোধে, দুশ্চিন্তাজনিত মাথাব্যথা ও বিষণ্নতা দূর করতে সহায়ক। এছাড়া দীর্ঘমেয়াদি ব্যথা, মানসিক চাপ এবং অনিদ্রার ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা পালন করে।
Tryptin 10 খাওয়ার নিয়ম
ট্রিপটিন ট্যাবলেটের সেবনপদ্ধতি রোগ ও অবস্থাভেদে ভিন্ন হয়, যা কেবল একজন বিশেষজ্ঞ বা নিবন্ধিত চিকিৎসক নির্ধারণ করতে পারেন। এটি ঘুম আনতে সহায়ক ওষুধ হওয়ায় ভুলভাবে সেবনে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই গুগল বা ইউটিউবের তথ্যের ভিত্তিতে নয়, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
Tryptin 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া
ট্রিপটিন ট্যাবলেট সেবনে অতিরিক্ত ঘাম, শুষ্ক গলা, ঝাপসা দৃষ্টি, জ্বর, প্রস্রাবের অসুবিধা, রক্তচাপের পরিবর্তন, মূর্ছা, হৃদস্পন্দন বৃদ্ধি, বিভ্রান্তি, চুলকানি, বমি বমি ভাব, বমি, ক্ষুধা ও স্বাদের পরিবর্তন, ওজন হ্রাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং স্তন বৃদ্ধির মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কিছু সতর্কতা:
গর্ভাবস্থায় ট্রিপটিন ট্যাবলেট সেবন করা উচিত নয়, কারণ এটি গর্ভের শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তবে প্রয়োজন হলে কেবলমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবন করা যেতে পারে। স্তনদানকালীন মায়েদের এবং শিশুদের জন্যও এ ওষুধ ব্যবহার অনুপযুক্ত।
FAQs
Tryptin 10 কিসের ঔষধ?
ট্রিপটিন ট্যাবলেট মূলত দুশ্চিন্তা, মানসিক চাপ ও বিষণ্নতা দূরীকরণের ওষুধ। সহজভাবে বলতে গেলে, এটি ঘুম আনতে সহায়ক একটি ওষুধ।
খাওয়ার আগে না পরে?
এই ঔষধ খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হয়।
Tryptin 10 কি ঘুমের ওষুধ?
এই ঔষধটি চিকিৎসকের পরামর্শক্রমে সেবনযোগ্য একটি প্রেসক্রিপশনভিত্তিক ঘুমের ওষুধ।
Tryptin 10 এর দাম কত?
এই ট্যাবলেট প্রতি পিস এর দাম ০.৮৫ টাকা মাত্র।
