Doxicap এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]
Doxicap এর কাজ কি: ডক্সিক্যাপ হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বাজারজাতকৃত একটি এন্টিবায়োটিক ওষুধ। এর জেনেরিক নাম ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এন্টিবায়োটিক হিসেবে এটি নানাবিধ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে doxicap এর কাজ কি, কিসের ওষুধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Doxicap এর কাজ কি?
ডক্সিক্যাপ ক্যাপসুল একটি কার্যকর এন্টিবায়োটিক, যা সর্দি-কাশি, সাইনোসাইটিস, টনসিল, গলা ব্যথা ও শ্বাসতন্ত্রের সংক্রমণে ব্যবহৃত হয়। ত্বকের সংক্রমণ, ব্রণ, চুলকানি, আমাশয়, ডায়রিয়া, মূত্রনালীর সংক্রমণ, চোখের সংক্রমণ ও দাঁতের রোগেও এটি কার্যকর। এছাড়া নিউমোনিয়া, গনোরিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধেও ডক্সিক্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Doxicap 100 mg খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্কদের জন্য ডক্সিক্যাপের সাধারণ ডোজ প্রতিদিন খাবারের পর ১০০ মি.গ্রা করে ২টি ক্যাপসুল, যা ৭–১০ দিন সেবন করতে হয়। তবে ডোজ নির্ধারণ অবশ্যই চিকিৎসকের পরামর্শে করা উচিত। গর্ভাবস্থায় ও ৮ বছরের কম বয়সী শিশুদের এ ওষুধ সেবন করা যাবে না, কারণ এতে গুরুতর ক্ষতির ঝুঁকি থাকে।
Doxicap এর পার্শ্বপ্রতিক্রিয়া
ডক্সিক্যাপ সেবনের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বমি ও বমি বমি ভাব, অ্যানিমিয়া, গ্যাসের কারণে বুক জ্বালাপোড়া, অন্ননালিতে আলসার, ত্বকে ফুসকুড়ি এবং ডায়রিয়া।
FAQs
Doxicap কিসের ঔষধ?
ডক্সিক্যাপ ক্যাপসুল একটি এন্টিবায়োটিক, যা ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ও মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়।
Doxicap এর দাম কত?
ডক্সিক্যাপ ক্যাপসুলের প্রতিটি ইউনিটের মূল্য ২.২০ টাকা, আর প্রতি পাতার দাম নির্ধারিত হয়েছে মাত্র ২১ টাকা মাত্র।
