Don A 10 mg এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]
Don A 10 mg এর কাজ কি: Don A ট্যাবলেটের জেনেরিক নাম ডমপেরিডন ম্যালিয়েট। এটি বমি ভাব ও বমি প্রতিরোধে কার্যকর একটি ওষুধ, যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড উৎপাদন ও বাজারজাত করে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে Don a 10 mg এর কাজ কি, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Don A 10 mg এর কাজ কি?
এই ট্যাবলেট হজমজনিত বিভিন্ন সমস্যায় উপকারী। এটি পেট ব্যথা, গ্যাসের অস্বস্তি, অল্প খাবারে ভর লাগা, পেট ভার হওয়া, বুক জ্বালাপোড়ার মতো উপসর্গেও এটি উপশম দিতে পারে। অনেক সময় বমি বমি ভাব, হজমে অনিয়ম, খাবারে অরুচি বা ঘন ঘন ঢেকুর ওঠার মতো সমস্যাতেও এই ট্যাবলেট কার্যকরভাবে কাজ করে থাকে।
Don A 10 mg কিসের ঔষধ
ডন এ ট্যাবলেট বিভিন্ন ধরনের রোগের উপসর্গ উপশমে কার্যকর ভূমিকা পালন করে। তবে বিশেষ করে বমি ও বমি বমি ভাবের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং দ্রুত আরাম দিতে সহায়তা করে।
Don A 10 mg খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি ৬-৮ ঘণ্টা অন্তর ২টি করে ডন এ ট্যাবলেট সেবন করতে হয়, তবে সঠিক মাত্রা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। শিশুদের জন্য সিরাপ আকারে ওষুধটি পাওয়া যায়। যেহেতু রোগভেদে সেবনবিধি ভিন্ন হতে পারে, তাই ডন এ ট্যাবলেট সর্বদা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করা উচিত।
Don A 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই ট্যাবলেট সেবনে ত্বকে ফুসকুড়ি, লালচে ভাব, চুলকানি, মুখ শুষ্ক হওয়া ও ঘন ঘন পিপাসার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া মাথাব্যথা, ঘুম ঘুম ভাব, নার্ভাসভাব বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে স্তন বড় হওয়া, ক্ষত হওয়া কিংবা দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি পাওয়াও সম্ভব।
FAQs
শিশুদের খাওয়ানো যাবে কিনা?
এই ট্যাবলেট শিশুদের জন্য উপযুক্ত নয়। তবে বিকল্প হিসেবে শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুত Don A সিরাপ বাজারে উপলব্ধ রয়েছে, যা প্রয়োজনে সেবন করানো যেতে পারে।
গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের এই ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
এই ট্যাবলেট গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের খাওয়া যাবে না।
এই ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
এই ট্যাবলেট প্রতিদিন ৪-৬টি খেতে হবে।
Don A 10 mg এর দাম কত?
এই ট্যাবলেট এর দাম ৩.৪৫ টাকা মাত্র।
