Fexo 120 এর কাজ কি [নিয়ম ও দাম]

Fexo 120 এর কাজ কি: ফেক্সো ট্যাবলেট বাংলাদেশের স্বনামধন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি মানসম্মত ওষুধ। এর জেনেরিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, যা অ্যান্টিহিস্টামিন শ্রেণির অন্তর্ভুক্ত এবং অ্যালার্জি সম্পর্কিত বিভিন্ন সমস্যায় কার্যকর। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে fexo 120 এর কাজ কি, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Fexo 120 এর কাজ কি?

ফেক্সো ট্যাবলেট মূলত অ্যালার্জি ও এলার্জিজনিত বিভিন্ন উপসর্গ কমাতে কার্যকর ভূমিকা রাখে। এটি হাঁচি, নাক দিয়ে শ্লেষ্মা পড়া, নাক ও গলায় চুলকানি কিংবা সুড়সুড়ি লাগা থেকে উপশম প্রদান করে। চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং সাধারণ ঠান্ডা, কাশি ও সর্দির সমস্যায়ও এটি কার্যকর। এছাড়া খাবারজনিত অ্যালার্জি, ত্বকে চুলকানি কিংবা চাকা চাকা দাগ দেখা দিলে ফেক্সো ট্যাবলেট দ্রুত আরাম দেয়।

fexo 120 খাওয়ার নিয়ম

১২ বছর বা তার ঊর্ধ্ব বয়সী রোগীদের জন্য ফেক্সো ট্যাবলেটের ডোজ হলো প্রতিদিন ১টি ১২০ মি.গ্রা. ট্যাবলেট। তবে যেসব রোগীর কিডনি সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে প্রতিদিন ৬০ মি.গ্রা. ট্যাবলেট ১টি সেবনের পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন ৩০ মি.গ্রা. ট্যাবলেট ১ বার সেবন যথেষ্ট।

fexo 120 এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই ট্যাবলেট সেবনের পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে মাথাব্যথা, বমিভাব, বদহজম, নিদ্রাভাব ও শরীরের পেছনে ব্যথা থাকতে পারে। কিছু ক্ষেত্রে ভাইরাল সংক্রমণ বা নারীদের ব্যথাযুক্ত ঋতুস্রাবও হতে পারে। উপসর্গ বেশি মনে হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

FAQs

fexo 120 কিসের ঔষধ?

ফেক্সো সর্দি, এলার্জি ও চুলকানির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া আরো অনেক রোগের কাজ করে থাকে।

এই ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

এই ট্যাবলেট খাওয়ার পরে খেতে হবে, অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক খেতে হবে।

fexo 120 এর দাম কত?

ফেক্সো ১২০ এর প্রতি পিস ট্যাবলেট এর দাম মাত্র ৯ টাকা এবং প্রতি পাতার দাম ৯০ টাকা মাত্র।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *