সারা গায়ে চুলকানির ঔষধ [নিয়ম ও দাম]
সারা গায়ে চুলকানির ঔষধ: সারা গায়ে চুলকানি, যা প্রুরিটাস নামে পরিচিত, একটি সাধারণ ত্বকের সমস্যা। এটি বাহু, পা, পিঠ, ঘাড় বা পুরো শরীরেই হতে পারে এবং অ্যালার্জি, ত্বকের শুষ্কতা বা সংক্রমণের কারণে দেখা দিতে পারে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সারা গায়ে চুলকানির ঔষধ, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সারা গায়ে চুলকানির কারণ
সারা গায়ে চুলকানির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন ত্বকের শুষ্কতা, অ্যালার্জি, মশা-মাছি বা ছাড়পোকার কামড়, ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ। এছাড়া স্ক্যাবিস বা উকুনের মতো পরজীবী সংক্রমণ, হরমোনের পরিবর্তন, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, লিভারের রোগ বা স্নায়ুর সমস্যার কারণেও চুলকানি হতে পারে।
চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার জন্য কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে বা ঠান্ডা সেঁক দিলে চুলকানি কমতে পারে। ত্বকে Aloe vera জেল লাগালে ত্বক ঠান্ডা থাকে ও জ্বালা কমে। এছাড়া Coconut oil ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে এবং চুলকানি কমাতে সাহায্য করে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও বেশি গরম বা ঘাম এড়িয়ে চলাও উপকারী।
চুলকানি দূর করার ক্রিম
পেভিসোন ক্রীম
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার এই ক্রিম ব্যবহার করা উচিত। ব্যবহারের আগে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়মিত কয়েকদিন ব্যবহার করলে আশা করা যায় ধীরে ধীরে সমস্যার উন্নতি হবে এবং উপসর্গ থেকে স্বস্তি মিলবে।
দাম: আপনি নিকটস্থ যেকোনো ফার্মেসি থেকে প্রায় ৭০ টাকার বিনিময়ে এই ক্রিমটি কিনতে পারবেন। সাধারণত এটি ১০ গ্রাম প্যাকেট বা টিউব আকারে বাজারে পাওয়া যায়।
পেভিটিন ক্রীম
ব্যবহারের নিয়ম: এই ক্রিম ব্যবহারের আগে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। দিনে ২–৩ বার, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ব্যবহার করা ভালো। শুধুমাত্র আক্রান্ত স্থানেই লাগাতে হবে এবং সাধারণত দুই সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।
দাম: স্কয়ার কোম্পানির এই ক্রীমটি আপনি মাত্র ৬৫ টাকা দিয়ে যেকোনো ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন।
বি:দ্র: এছাড়া স্কয়ার কোম্পানি আরেকটা ক্রীম রয়েছে যেটির নাম হল ফানজিডাল-এইচসি ক্রীম। এটাও একই নিয়মে ব্যবহার করতে হবে। ১৫ গ্রামের এই ক্রীমের দাম মাত্র ৫৫ টাকা।
এছাড়া সারা গায়ে চুলকানির কিছু উল্লেখযোগ্য ক্রিম হলো:
- Fungin
- Fungin-B
- Betameson Cl Cream
- পান্ডা মলম
সারা গায়ে চুলকানির ঔষধ
ফ্লুগাল ৫০ ট্যাবলেট
উপরোক্ত ক্রিম ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে স্কয়ার কোম্পানির ফ্লুগাল ৫০ ট্যাবলেট সেবন করা যেতে পারে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন ১টি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং টানা ১৪ থেকে ২১ দিন পর্যন্ত সেবন করা হতে পারে। তবে এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
এছাড়াও আরো কিছু ট্যাবলেট ওষুধের নাম নিচে উল্লেখ করা হলো:
- Oradin Tablet
- Rupadin 10 mg Tablet
- Darma 50 Tablet
- Atarax 250 Tablet
- Sedno Tablet
চুলকানির মলম
চুলকানির সমস্যায় বিভিন্ন ধরনের মলম ব্যবহার করা হয়, যা ত্বকের চুলকানি ও সংক্রমণ কমাতে সাহায্য করে। সাধারণত Clotrimazole মলম ছত্রাকজনিত সংক্রমণে ভালো কাজ করে। Betamethasone মলম ত্বকের অ্যালার্জি ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এছাড়া Permethrin মলম স্ক্যাবিস বা পরজীবী সংক্রমণের কারণে হওয়া চুলকানিতে কার্যকর। তবে যেকোনো মলম ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।
FAQs
চুলকানি হলে এলার্জির সবচেয়ে ভালো ঔষধ কোনটি?
চুলকানি যদি অ্যালার্জির কারণে হয়, তাহলে সাধারণত সিটিরিজিন, লোরাটাডিন বা ফেক্সোফেনাডিন জাতীয় ট্যাবলেট ভালো কাজ করে। এগুলো অ্যালার্জি কমিয়ে চুলকানি ও ত্বকের দানা কমাতে সাহায্য করে।
চুলকানির মলম কোনটা ভালো?
চুলকানির জন্য সাধারণত Clobetasol Propionate, Betamethasone বা Clotrimazole জাতীয় মলম ভালো কাজ করে। এগুলো ত্বকের চুলকানি, অ্যালার্জি ও কিছু সংক্রমণ কমাতে সাহায্য করে।
