সিপ্রোসিন ৫০০ এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]
সিপ্রোসিন ৫০০ এর কাজ কি: সিপ্রোসিন ৫০০ একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যার প্রধান উপাদান সিপ্রোফ্লক্সাসিন। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদিত এবং বাজারে ট্যাবলেট ও সিরাপ—উভয় আকারে পাওয়া যায়। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সিপ্রোসিন ৫০০ এর কাজ কি, কোন রোগের ঔষধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সিপ্রোসিন ৫০০ এর কাজ কি?
সিপ্রোসিন ৫০০ একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা শ্বাসনালী, মূত্রনালী ও ত্বকের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ব্যবহৃত হয়। এটি ডায়রিয়া-আমাশয়, ব্রংকোনিউমোনিয়া ও যৌনবাহিত সংক্রমণেও কার্যকর। জটিল সংক্রমণ যেমন সেপসিস বা ইন্ট্রা-অ্যাবডোমিনাল ইনফেকশনেও প্রয়োগ হয়। ত্বক, অস্থি ও কানের সংক্রমণেও এটি কার্যকর ভূমিকা রাখে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ কোর্স শেষ করা জরুরি।
সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্করা দিনে দুইবার ভরা পেটে খাবারের পর সেবন করবেন। কোর্স ৫–১০ দিন চলতে পারে এবং পুরো ডোজ শেষ করা জরুরি। এটি শিশু, গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য নয়। গ্যাসের ওষুধের সঙ্গে সেবন করতে হয় এবং দুধজাত খাবার এড়াতে হয়। লক্ষণ কমলেও ওষুধ ৩ দিন চালিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শে সেবন করা উচিত।
সিপ্রোসিন ৫০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট সেবনে কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, খিঁচুনি, তলপেটে ব্যথা, হজমে সমস্যা, পেটে গ্যাস, ফুসকুড়ি, ডায়রিয়া এবং মাথা ঝিমঝিম করা। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
FAQs
সিপ্রোসিন ৫০০ কোন রোগের ঔষধ?
সিপ্রোসিন ট্যাবলেট ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।
সিপ্রোসিন ৫০০ এর দাম কত?
সিপ্রোসিন ৫০০ প্রতিটি ট্যাবলেট এর মূল্য ১৫.০৬ টাকা এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১৫০.৬০ টাকা।
সিপ্রোসিন ৫০০ কতদিন খেতে হয়?
সাধারণত সংক্রমণের ধরন অনুযায়ী ৫–১৪ দিন সেবন করা হয়। তবে সঠিক সময়কাল চিকিৎসক নির্ধারণ করেন এবং সম্পূর্ণ কোর্স শেষ করা জরুরি।
খাওয়ার আগে না পরে খেতে হয়?
এই ঔষধ খাবারের পর ভরা পেটে খেতে হয়।
