ডেসলর ট্যাবলেট এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]

ডেসলর ট্যাবলেট এর কাজ কি: Deslor ৫ মি.গ্রা. ট্যাবলেট হলো ওরিয়ন ফার্মা লিমিটেডের উৎপাদিত একটি সুপরিচিত ওষুধ। এর সক্রিয় উপাদান বা জেনেরিক নাম ডেসলোরাটাডিন, যা অ্যালার্জি সম্পর্কিত বিভিন্ন উপসর্গ উপশমে কার্যকর ভূমিকা পালন করে। আপনি যদি ডেসলর ট্যাবলেট এর কাজ কি, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ডেসলর ট্যাবলেট এর কাজ কি?

এই ট্যাবলেট বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে চোখ ও নাকের পানিপড়া, বারবার হাঁচি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া কিংবা এলার্জি সম্পর্কিত অন্যান্য উপসর্গ কমাতে এটি সহায়তা করে। নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে রোগীর অস্বস্তি অনেকটাই হ্রাস পায়।

ডেসলর ট্যাবলেট খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে রোগীদের জন্য ডেসলর ট্যাবলেটের প্রস্তাবিত মাত্রা হলো প্রতিদিন একটি করে ট্যাবলেট। এটি খাবারের পর সেবন করতে হয় এবং সাধারণত রাতে ঘুমানোর পূর্বে গ্রহণ করা উত্তম। তবে যেকোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডেসলর এর পার্শ্বপ্রতিক্রিয়া

এলার্জির জন্য ব্যবহৃত অনেক সাধারণ ট্যাবলেটের মতো ডেসলর সেবনের পর ঘুম বা অতিরিক্ত ঘুম ঘুম ভাব সাধারণত দেখা যায় না। তবে কিছু হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে মাথাব্যথা, বমি বমি ভাব, অবসন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদহজম ও মাংসপেশির ব্যথা অন্তর্ভুক্ত।

কিছু সতর্কতা

ডেসলর ট্যাবলেট প্রতিদিন একটি করে, সাধারণত রাতে খাবারের পর সেবন করতে হয়। স্তনদানকালীন মা ও গর্ভবতী নারীদের জন্য এটি নিষিদ্ধ, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ১২ বছরের কম শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট নয়, ট্যাবলেট এর পরিবর্তে সিরাপ ব্যবহার করা হয়।

FAQs

ডেসলর কিসের ঔষধ?

ডেসলর (Deslor) ৫ মি.গ্রা. ট্যাবলেট মূলত অ্যালার্জি সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ডেসলর কোন রোগের ঔষধ?

ডেসলর (Deslor) ৫ মি.গ্রা. ট্যাবলেট মূলত অ্যালার্জি রোগের ঔষধ। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে।

ডেসলর খেলে কি ঘুম হয়?

ডেসলর ট্যাবলেট সেবন করলে ঘুম কিংবা ঘুম ঘুম ভাব হবে না।

ডেসলর ট্যাবলেট এর দাম কত?

ডেসলর (Deslor) ৫ মি.গ্রা. ট্যাবলেট প্রতি পিস এর দাম ৫ টাকা মাত্র।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *