Motigut এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]
motigut এর কাজ কি: মোটিগাট ট্যাবলেট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর উৎপাদিত একটি কার্যকর ওষুধ, যার প্রধান উপাদান ডমপেরিডন ম্যালিয়েট। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং বমি বমি ভাব ও বমি প্রতিরোধে সহায়তা করে। এই আর্টিকেলটিতে আমরা Motigut এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
Motigut এর কাজ কি?
এই ট্যাবলেটটি মূলত হজমজনিত নানা সমস্যায় কার্যকর। এটি বমি বা বমিভাব, খাবারে অরুচি, হজমের গণ্ডগোল, গ্যাসের সমস্যা, অল্প খাবারে পেট ভরে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পেটের উপরের অংশে ব্যথা, ভারবোধ বা অস্বস্তি, খাবার উপরের দিকে উঠে আসা এবং আলসারবিহীন অজীর্ণ রোগের উপশমে সাহায্য করে।
Motigut 10 mg খাওয়ার নিয়ম
এই ট্যাবলেট খাবারের ১৫-২০ মিনিট আগে দিনে ৩ বার বা প্রয়োজনে রাতে সেবন করা যায়। প্রাপ্তবয়স্কদের ডোজ ১-২টি ট্যাবলেট, ৬-৮ ঘণ্টা পর পর। শিশুদের জন্য সিরাপ রয়েছে। সর্বোচ্চ ১২ সপ্তাহ পর্যন্ত এবং কেবল চিকিৎসকের পরামর্শে সেবনযোগ্য।
Motigut এর পার্শ্বপ্রতিক্রিয়া
যেকোনো ওষুধের মতো এই ট্যাবলেটেরও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, যদিও তা সবার ক্ষেত্রে দেখা যায় না। এই ওষুধ সেবনে মুখ শুষ্ক হয়ে যাওয়া, ডায়রিয়া, দুশ্চিন্তা, শারীরিক দুর্বলতা, চুলকানি, ত্বকে ফুসকুড়ি এবং নিদ্রাভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।
কিছু সতর্কতা: প্রতিদিন তিনটি ট্যাবলেট সেবন করার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থা ও স্তনদানকালে এটি নিষিদ্ধ। যেকোনো বয়সের শিশুর ক্ষেত্রে এই ওষুধের সিরাপ নিরাপদে ব্যবহার করা যেতে পারে।
FAQs
Motigut কিসের ঔষধ?
মোটিগাট বমি বা বমিভাব, পেট ফাঁপা ও হজমজনিত সমস্যার ঔষধ।
Motigut এর দাম কত?
মোটিগাট প্রতি পিস ১০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম ৩.৫০ টাকা।
