ঠান্ডা কাশির ঔষধের নাম [বড়দের ও বাচ্চাদের]
ঠান্ডা কাশির ঔষধের নাম: ঠান্ডা ও কাশি একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা, যা যেকোনো বয়সের মানুষকে সহজেই আক্রান্ত করতে পারে। এর মূল কারণ সাধারণত ভাইরাসজনিত সংক্রমণ। ঋতু পরিবর্তনের সময় কিংবা পরিবেশের পরিবর্তনে শরীরের তাপমাত্রা ও রোগপ্রতিরোধ ক্ষমতার তারতম্যের ফলে এই সমস্যা দেখা দিতে পারে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ঠান্ডা কাশির ঔষধের নাম, কারণ, ঘরোয়া চিকিৎসা, ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপ ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ঠান্ডা কাশি হওয়ার কারণ
সর্দি-কাশি নানা কারণে হতে পারে। সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) ভাইরাসজনিত সংক্রমণের মাধ্যমে হয়। অ্যালার্জি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের সমস্যা থেকেও কাশি দেখা দিতে পারে। নিউমোনিয়া হলে কাশি আরও গুরুতর আকার ধারণ করে। ধূমপান শ্বাসনালিকে ক্ষতিগ্রস্ত করে কাশিকে তীব্র করে তোলে। পাশাপাশি ধুলো, ধোঁয়া ও দূষণের মতো পরিবেশগত কারণও সর্দি-কাশির ঝুঁকি বাড়ায়।
ঠান্ডা কাশির ঘরোয়া চিকিৎসা
ঠান্ডা-কাশি হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং গরম পানি বা গরম খাবার বেশি খেতে হবে। ঠান্ডা খাবার ও ধুলাবালি এড়িয়ে চলা উচিত। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া যেতে পারে।
ঠান্ডা কাশির ঔষধের নাম ট্যাবলেট
ফেক্সো ১২০ ট্যাবলেট
খাওয়ার নিয়ম: ১২ বছরের ঊর্ধ্বে ও প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট সেবন উপযুক্ত। চাইলে সকালে ও বিকেলে ৬০ মিলিগ্রাম করে নেওয়া যেতে পারে। ২–১১ বছর বয়সীদের জন্য সিরাপ প্রযোজ্য, তবে ট্যাবলেটও সেবন করা যায়। সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।
দাম: প্রতি পিস ১২০ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য ৯ টাকা। একইভাবে, ৬০ মিলিগ্রাম ট্যাবলেটের দামও ৯ টাকা নির্ধারিত।
এছাড়া আরো কিছু কার্যকরী ট্যাবলেটের নাম নিচে উল্লেখ করা হলো:
- ইবাস্টেন
- হিস্টালেক্স
- আলসেট
- ডেসলর
- হিস্টালেক
ক্যাপসুল ঔষধের নাম
- অ্যাকোরেক্স ৩০ মিঃগ্রাঃ
- অ্যামব্রোক্সল এস আর ৭৫ মিঃগ্রাঃ
- অ্যামবোজিন এস আর ৭৫ মিঃগ্রাঃ
- অ্যামব্রোক্স এস আর ৭৫ মিঃগ্রাঃ
- অ্যামবেট ৭৫ মিঃগ্রাঃ
ঠান্ডা কাশির ঔষধের নাম সিরাপ
টোফেন সিরাপ
খাওয়ার নিয়ম: পূর্ণবয়স্করা প্রতিবার এক চা চামচ করে দিনে দুইবার খাবারের সঙ্গে সেবন করবেন। অবস্থা জটিল হলে দুই চা চামচ নেওয়া যেতে পারে। তিন বছরের ঊর্ধ্বে শিশুরা প্রতিবার এক চা চামচ করে দিনে দুইবার সেবন করবে। অতিরিক্ত ঘুম এলে পরিমাণ অর্ধেক করতে হবে। তিন বছরের নিচে শিশুদের জন্য এটি নিষিদ্ধ।
দাম: ১০০ মিলির প্রতিটি সিরাপ ৭৫ টাকা মাত্র।
এছাড়া আরো কিছু কার্যকরী সিরাপ ওষুধের নাম নিচে উল্লেখ করা হলো:
- বক্সোল
- সুডোকফ
- তুসকা প্লাস
- এমভোলিট
- ডেক্সোপোটিন
- অ্যামব্রোক্স
- ওকফ
- এডোভাস
- ফেক্সো
বাচ্চাদের ঠান্ডা কাশির ঔষধের নাম
- অ্যামব্রক্স সিরাপ (Ambrox Syrup)
- অ্যাডোভাস সিরাপ (Adovas Syrup)
- টুসকা প্লাস সিরাপ (Tusca Plus Syrup)
- টুসিডেক্স সিরাপ (Tussidex Syrup)
- কফরিড সিরাপ (Cofrid Syrup)
- মিউকোলাইট সিরাপ (Mucolyt Syrup)
ঠান্ডা কাশির হোমিও ঔষধ
- ব্রায়োনিয়া (Bryonia)
- আকোনাইট (Aconite)
- বেলাডোনা (Belladonna)
- হিপার সালফ (Hepar Sulph)
- পালসাটিলা (Pulsatilla)
- ড্রোসেরা (Drosera)
ঠান্ডা কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম
- অ্যামক্সিসিলিন (Amoxicillin)
- আজিথ্রোমাইসিন (Azithromycin)
- সেফিক্সিম (Cefixime)
- সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin)
- ডক্সিসাইক্লিন (Doxycycline)
বিশেষ সর্তকতা: এসব ঔষধ ঠান্ডা, সর্দি ও কাশির বিভিন্ন লক্ষণ কমাতে ব্যবহার করা হয়। তবে সঠিক ঔষধ ও ডোজের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।
FAQs
বাচ্চাদের ঠান্ডা কাশির সিরাপ কোনটা ভালো?
বাচ্চাদের ঠান্ডা-কাশির জন্য সাধারণত মিউকোলাইট সিরাপ বা অ্যামব্রক্স সিরাপ ভালো কাজ করে, কারণ এগুলো কফ পাতলা করে বের হতে সাহায্য করে। তবে বাচ্চার বয়স অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত।
