অনিয়মিত মাসিকের ঔষধ [খাওয়ার নিয়ম ও দাম]
অনিয়মিত মাসিকের ঔষধ: নিয়মিত মাসিক নারীর সুস্বাস্থ্যের লক্ষণ। তবে মাসিক ১০-১৫ দিন পর পর বা দুই মাস পর হলে তা অনিয়মিত ধরা হয়, যা হরমোন বা শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই এমন হলে দ্রুত কারণ জেনে চিকিৎসা করা জরুরি। প্রাথমিকভাবে ঘরোয়া উপায়ে সমাধান চেষ্টা করা যায়, তবে সমস্যা স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে অনিয়মিত মাসিকের ঔষধ, কারণ, প্রতিকার, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
অনিয়মিত মাসিকের কারণ
অনিয়মিত পিরিয়ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা, মেনোপজ, পলিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), অতিরিক্ত মানসিক চাপ, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রভাব। এছাড়া ঠান্ডা-সর্দি, ইনফেকশন, ধূমপান, মাদক, অতিরিক্ত ব্যায়াম, কফি বা ক্যাফেইন জাতীয় খাবারও এর জন্য দায়ী। অপরিচ্ছন্নতা ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়ও মাসিক অনিয়ম হতে পারে।
মাসিক নিয়মিত করার জন্য করণীয়
স্বাভাবিক মাসিক চক্র বজায় রাখতে একটি স্বাস্থ্যকর জীবনধারা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত যোগব্যায়াম, হালকা ব্যায়াম ও মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। খাদ্যতালিকায় কাঁচা পেঁপে, ফল, শাকসবজি ও দানা শস্য রাখুন। পর্যাপ্ত ঘুম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। এসব অভ্যাস পিরিয়ড নিয়মিত রাখতে সহায়ক।
অনিয়মিত মাসিকের ঘরোয়া চিকিৎসা
অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় উপকারী হতে পারে। যেমন আদা চা, দারুচিনি, পেঁপে ও অ্যালোভেরা খেলে শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং মাসিক নিয়মিত হতে পারে। পাশাপাশি নিয়মিত হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন মাসিক অনিয়মিত থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
অনিয়মিত মাসিকের ঔষধ
- এলজিন ট্যাবলেট (যদি পেটে ব্যথা থাকে)
- নরমেনস ট্যাবলেট
- সেকলো ২০ ক্যাপসুল (যদি গ্যাস থাকে)
- হেমোফিক্স এফজেড ট্যাবলেট (আয়রন সাপ্লিমেন্ট)
এলজিন ট্যাবলেট (যদি পেটে ব্যথা থাকে)
খাওয়ার নিয়ম: মাসিক নিয়মিত করার ওষুধ সেবনের সময় পেটব্যথা হলে এলজিন ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে। প্রতিদিন সকালে, বিকেলে ও রাতে খাবারের পর ভরা পেটে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। ব্যথা থাকা পর্যন্ত ওষুধটি চালিয়ে যেতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
দাম: এলজিন ট্যাবলেট প্রতি পিস এর দাম ৮.৫০ টাকা মাত্র।
নরমেনস ট্যাবলেট
হওয়ার নিয়ম: নরমেনস ট্যাবলেট (নরইথিস্টেরন এসিট্যাট), রেনেটা লিমিটেডের একটি হরমোনজাত ওষুধ, যা অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। মাসিকের প্রথম দিন থেকে শুরু করে টানা ২১ দিন সেবন করতে হবে, এরপর ৭ দিন বিরতি। এভাবে ২১+৭ চক্রে তিন মাস চালিয়ে যেতে হয়। ওষুধ চলাকালীন মাসিক হোক বা না হোক, সেবন বন্ধ করা যাবে না। কখনও কখনও সহায়ক ওষুধও প্রয়োজন হতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।
দাম: নরমেনস ট্যাবলেট প্রতি পাতার দাম ৬৫ টাকা এবং প্রতি পিস এর দাম ৬.৫০ টাকা মাত্র।
সেকলো ২০ ক্যাপসুল (যদি গ্যাস থাকে)
খাওয়ার নিয়ম: গ্যাসের সমস্যা হলে এই ক্যাপসুলটি সেবন করা যেতে পারে। প্রতিদিন সকালে ও রাতে খাবারের ৩০ থেকে ৬০ মিনিট আগে খালি পেটে গ্রহণ করতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত।
দাম: সেকলো ২০ ক্যাপসুল প্রতি পিস এর দাম ৬ টাকা। এটি স্কয়ার কোম্পানির ওষুধ।
হেমোফিক্স এফজেড ট্যাবলেট (আয়রন সাপ্লিমেন্ট)
খাওয়ার নিয়ম: প্রতিদিন সকালে ও রাতে খাবারের পর ভরা পেটে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এই নিয়মে ওষুধটি দুই থেকে তিন মাস পর্যন্ত চালিয়ে যেতে হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
দাম: হেমোফিক্স এফজেড ট্যাবলেট প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ৫০ টাকা এবং প্রতি পিস এর মূল্য ৫ টাকা মাত্র।
বিশেষ সতর্কবার্তা: এই ঔষধগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সেবন করবেন অন্যথায় সেবন করবেন না।
অনিয়মিত মাসিকের হোমিওপ্যাথিক ঔষধ
অনিয়মিত মাসিকের জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ প্রায়ই ব্যবহার করা হয়।
- Pulsatilla
- Sepia
- Lachesis
- Natrum Muriaticum
- Cimicifuga
- Calcarea Carbonica
FAQs
অনিয়মিত মাসিক হলে কি গর্ভধারণে সমস্যা হয়?
কখনো কখনো ডিম্বস্ফোটন ঠিকমতো না হলে গর্ভধারণে সমস্যা হতে পারে।
অনিয়মিত মাসিক হলে কি চিকিৎসা দরকার?
যদি বারবার হয় বা অনেকদিন থাকে, তাহলে চিকিৎসা নেওয়া দরকার।
অনিয়মিত মাসিক কতদিন থাকলে ডাক্তার দেখাতে হবে?
২–৩ মাস ধরে মাসিক না হলে বা খুব অনিয়মিত হলে ডাক্তার দেখানো উচিত।
অনিয়মিত মাসিক ঠিক করার উপায় কি?
সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও ডাক্তারের পরামর্শ মেনে চলা।
অনিয়মিত মাসিক হলে কি ব্যথা বেশি হয়?
কিছু ক্ষেত্রে পেট বা কোমরে ব্যথা বেশি হতে পারে।
অনিয়মিত মাসিক কি হরমোনের সমস্যার কারণে হয়?
হ্যাঁ, অনেক সময় হরমোনের ভারসাম্য নষ্ট হলে মাসিক অনিয়মিত হয়।
