হাঁটুর জয়েন্টে ব্যথা ঔষধের নাম (কারণ ও করণীয়)

হাটুর জয়েন্টে ব্যথা ঔষধের নাম: হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ ওজনবাহী জয়েন্ট, যা প্রতিদিনের চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জয়েন্টে ব্যথা সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। তবে যেকোনো বয়সে হাঁটু ব্যথা দেখা দিতে পারে। এ ধরনের ব্যথাকে অবহেলা করা উচিত নয়। দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

হাঁটুর জয়েন্টে ব্যথার কারণ

হাঁটু ব্যথার পেছনে নানা কারণ থাকতে পারে। সাধারণত অস্থিসন্ধির ফাঁক কমে যাওয়া, অতিরিক্ত ওজন, বয়সজনিত ক্ষয় (অস্টিওআর্থ্রাইটিস), কিংবা লিগামেন্টে আঘাত এর জন্য দায়ী। এছাড়াও গেঁটেবাত, জয়েন্টে সংক্রমণ, ডেঙ্গু জ্বর, অতিরিক্ত লাফানো বা দৌড়ানো, এমনকি ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর অভাবও হাঁটুর ব্যথার কারণ হতে পারে।

হাঁটু ব্যথা হলে করণীয়

হাঁটু ফুলে গেলে ঠান্ডা বরফ সেক এবং অতিরিক্ত ব্যথার ক্ষেত্রে গরম সেক উপকারী হতে পারে। নিয়মিত হালকা হাঁটা ও স্ট্রেচিং ব্যায়াম মাংসপেশি শক্ত রাখতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখা, ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খাওয়া এবং ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি। হাঁটু গেড়ে বসা এড়িয়ে চলা উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক কারণ নির্ণয় করে ওষুধ সেবন করতে হবে।

হাটুর জয়েন্টে ব্যথা কমানোর উপায়

হাঁটুর জয়েন্টের ব্যথা কমাতে প্রথমেই অতিরিক্ত চাপ এড়িয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। হালকা গরম বা ঠান্ডা সেঁক, নিয়মিত হালকা ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ ব্যথা উপশমে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি ক্যালসিয়াম ও ভিটামিন–ডি সমৃদ্ধ খাবার গ্রহণ এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Paracetamol বা Ibuprofen সেবন করলে দ্রুত আরাম পাওয়া যায়।

হাটুর জয়েন্টে ব্যথা ঔষধের নাম

জয়নিক্স প্লাস ট্যাবলেট

খাওয়ার নিয়ম: জয়নিক্স প্লাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত একটি ট্যাবলেট, যা মূলত বাতজনিত সমস্যা কিংবা খেলাধুলাজনিত হাঁটুর জয়েন্টে ব্যথা উপশমে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী এবং সাধারণত দিনে এক থেকে দুইটি ট্যাবলেট তিনবার সেবন করার পরামর্শ দেওয়া হয়। অবশ্যই এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং খাবারের পর ভরা পেটে গ্রহণ করতে হবে।

দাম: জয়নিক্স প্লাস ট্যাবলেট প্রতি পাতা এর মূল্য ৮০ টাকা এবং প্রতি পিস এর মূল্য ৮ টাকা মাত্র।

হাঁটুর জয়েন্টে ব্যথা ঔষধ নাম

  1. ন্যাপ্রোসিন
  2. এক্সিয়াম ২০ ক্যাপসুল
  3. কার্টিকেয়ার ম্যাক্স

বিশেষ সতর্কবার্তা: এই তিনটি ওষুধ একসাথে এক মাস খেতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন।

ন্যাপ্রোসিন ট্যাবলেট

খাওয়ার নিয়ম: ন্যাপ্রোসিন ট্যাবলেট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ। এটি দিনে দুইবার, সকালে ও রাতে, খাবারের পর ভরা পেটে গ্রহণ করতে হয়।

দাম: ন্যাপ্রোসিন ট্যাবলেট প্রতি পিস এর মূল্য ১৬ টাকা মাত্র।

এক্সিয়াম ২০ ক্যাপসুল

খাওয়ার নিয়ম: এক্সিয়াম ২০ ক্যাপসুল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গ্যাস্ট্রিক ওষুধ, যা গ্যাস ও অম্বলের সমস্যা উপশমে ব্যবহৃত হয়। এটি দিনে দুইবার, সকালে ও রাতে, খাবারের এক ঘণ্টা আগে খালি পেটে সেবন করতে হয়।

দাম: এক্সিয়াম ২০ ক্যাপসুল প্রতি পিস এর মূল্য ১৬ টাকা মাত্র।

কার্টিকেয়ার ম্যাক্স ট্যাবলেট

খাওয়ার নিয়ম: কার্টিকেয়ার ম্যাক্স ট্যাবলেট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ, যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ১৮ বছরের নিচে কেউ এটি সেবন করতে পারবেন না। ট্যাবলেটটি দিনে দুইবার, সকাল ও রাতে খাবারের সাথে গ্রহণ করতে হয়।

দাম: কার্টিকেয়ার ম্যাক্স ট্যাবলেট প্রতি পিস এর মূল্য ২২ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু হাঁটু ব্যথার ট্যাবলেট এর নাম হলো:

  1. এফেনাক
  2. Acical – D Tablet
  3. ক্যালবো – ডি ট্যাবলেট
  4. Neso Tablet
  5. ক্লোফেনাক

হাটুর জয়েন্টে ব্যথা হোমিও ঔষধের নাম

হাঁটুর জয়েন্টের ব্যথায় হোমিওপ্যাথিতে রোগের লক্ষণ অনুযায়ী ওষুধ বেছে নেওয়া হয়। সাধারণভাবে ব্যবহৃত কিছু ওষুধ হলো:

  1. Rhus toxicodendron
  2. Bryonia alba
  3. Arnica montana
  4. Calcarea carbonica
  5. Ruta graveolens
  6. Symphytum officinale

বি:দ্র: সঠিক ফল পেতে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

FAQs

হাটুর জয়েন্টে ব্যথা কেন হয়?

হাঁটুর জয়েন্টে ব্যথা সাধারণত বয়সজনিত ক্ষয় (Osteoarthritis), আঘাত বা অতিরিক্ত চাপের কারণে হয়। এছাড়া লিগামেন্ট সমস্যা বা বাতজনিত রোগও ব্যথার কারণ হতে পারে।

হাটুর জয়েন্টে ব্যথার ঘরোয়া চিকিৎসা কি?

হাঁটুর জয়েন্টের ব্যথায় ঘরোয়া চিকিৎসা হিসেবে গরম/ঠান্ডা সেঁক, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম উপকারী। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ ও পুষ্টিকর খাবার খেলে ব্যথা অনেকটাই কমে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *