বুকের দুধ বৃদ্ধির দোয়া [আমল করার নিয়মসহ বিস্তারিত]
বুকের দুধ বৃদ্ধির দোয়া: মায়ের বুকের দুধ নবজাতকের জন্য সর্বোত্তম পুষ্টির উৎস। এতে প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজসহ শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে প্রয়োজনীয় সব উপাদান থাকে। এটি সহজপাচ্য এবং অ্যান্টিবডি সরবরাহ করে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। বুকের দুধ খাওয়া শিশুদের ডায়রিয়া, কানের ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি কম থাকে। পাশাপাশি, মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার এবং অস্টিওপোরোসিসের ঝুঁকিও হ্রাস পায়। বুকের দুধ বৃদ্ধির দোয়া ও আমল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
বুকের দুধ বৃদ্ধি না পাওয়ার কারণ
বুকের দুধ কম হওয়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। শিশুকে কম ঘন ঘন বা সঠিকভাবে দুধ না খাওয়ালে দুধ উৎপাদন কমে যায়। মায়ের অপুষ্টি, কম পানি পান করা ও পর্যাপ্ত বিশ্রামের অভাবও দুধ কমার অন্যতম কারণ। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা বা হরমোনজনিত সমস্যাও দুধ উৎপাদনে প্রভাব ফেলে। কিছু ক্ষেত্রে শিশুর সঠিকভাবে স্তন না ধরা (latch সমস্যা) থাকলেও দুধ কম হতে পারে।
বুকের দুধ বৃদ্ধির দোয়া
দোয়া: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ও আক লিফনি খইরম মিনহা।
আমল করার নিয়ম: বুকের দুধ বৃদ্ধির জন্য প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পর মোনাজাতে এই দোয়াটি পড়তে হবে। এভাবে নিয়মিত পড়লে ইনশাআল্লাহ উপকার মিলবে। তবে মাসিক (হায়েজ) অবস্থায় এ দোয়া পড়া যাবে না।
বুকের দুধ বৃদ্ধির আমল
দোয়া: فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
উচ্চারণ: ফী হিমা আয়না নী তাজরি য়ান।
আমল করার নিয়ম: বুকের দুধ বৃদ্ধির জন্য নির্দিষ্ট দোয়াটি প্রতিদিন ৭ বার পড়ুন এবং প্রতিবার পড়া শেষে স্তনে ফু দিয়ে হাতের সাহায্যে হালকা ম্যাসাজ করুন। এই প্রক্রিয়াটি নিয়মিতভাবে চালিয়ে যান যতদিন না দুধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে এই আমলটি করলে ইনশাআল্লাহ উপকার মিলবে।
দোয়া: সূরা আল বাকারা (البقرة), আয়াত: ২৬১
مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَاللّٰہُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ
উচ্চারণ: মাছালুল্লাযীনা ইউনফিকূনা আমওয়া-লাহুম ফী ছাবীলিল্লা-হি কামাছালি হাব্বাতিন আমবাতাত ছাব‘আ ছানা-বিলা ফী কুল্লি ছুমবুলাতিম মিআতুহাব্বাতিওঁ ওয়াল্লা-হু ইউদা‘ইফু লিামইঁ ইয়াশাূউ ওয়াল্লা-হু ওয়া-ছি‘উন ‘আলীম।
আমল করার নিয়ম: বুকের দুধ বৃদ্ধির জন্য স্বামী বা স্ত্রী যেকোনো একজন এই আয়াতটি পড়ে স্তনে ফু দিতে পারেন। তবে সবচেয়ে কার্যকর উপায় হলো আয়াতটি তিনবার পাঠ করে লবণের ওপর ফু দিয়ে তা খাওয়া—চাইলে লবণ ভাতের সঙ্গে অথবা শুধু লবণ হিসেবেও খাওয়া যেতে পারে। এই পদ্ধতি দিনে তিনবার—সকাল, বিকাল ও রাতে নিয়মিতভাবে অনুসরণ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত আমল গুলোর ভেতর যেকোনো একটা আমল করলেও হবে, তবে চাইলে একসাথেও সবগুলো আমল করতে পারেন।
বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া
দোয়া: أَعُوذُ بِكَلِمَاتِ ٱللَّهِ ٱلتَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
আমল করার নিয়ম: নবজাতকের জন্য বুকের দুধ বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিদিন একটি গ্লাস পানিতে প্রথমে “বিসমিল্লাহ” বলে সূরা ফাতেহা, কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস পাঠ করে ফুঁ দিতে হবে। সূরা ইয়াসিন জানা থাকলে তার কিছু আয়াতও পাঠ করা উত্তম। সব সূরার শুরুতে “বিসমিল্লাহির রহমানির রহিম” বলতে হবে। শেষে নির্ধারিত দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে সেই পানি দিয়ে মায়ের স্তনের বাট ধুয়ে দিতে হবে। এই আমল কেবল নবজাতকের জন্য এবং যদি শিশু অন্য খাবার না খায়, তবে একই নিয়মে খাবারে ফুঁ দিয়ে খাওয়াতে হবে। নিয়মিত করলে ইনশাআল্লাহ উপকার মিলবে।
FAQs
বুকের দুধ বৃদ্ধির জন্য দোয়া পড়ার উপকারীতা কি?
আল্লাহর রহমতে দোয়া পড়লে মায়ের বুকের দুধ বাড়তে পারে এবং মানসিক শান্তিও আসে।
