ডক্সিসাইক্লিন ১০০ এর কাজ কি [খাওয়ার নিয়ম ও দাম]
ডক্সিসাইক্লিন ১০০ এর কাজ কি: ডক্সিসাইক্লিন একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ, যার জেনেরিক নাম ডক্সিসাইক্লিন হাইক্লেট। বাংলাদেশে এটি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে। বিভিন্ন সংক্রমণজনিত রোগের চিকিৎসায় চিকিৎসকের পরামর্শে এ ওষুধ ব্যবহার করা হয়। দেশের প্রায় সব ফার্মেসিতেই এটি সহজলভ্য। এই আর্টিকেলটিতে আমরা ডক্সিসাইক্লিন ১০০ এর কাজ কি, কিসের ওষুধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ডক্সিসাইক্লিন ১০০ এর কাজ কি?
ডক্সিসাইক্লিন একটি কার্যকর অ্যান্টিবায়োটিক, যা বিভিন্ন সংক্রমণ ও স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি নিউমোনিয়া, সাইনোসাইটিস এবং শ্বাসতন্ত্রজনিত জটিলতায় উপকারী ভূমিকা রাখে। গলা ব্যথা, সর্দি-কাশি, টনসিল, দাঁতের রোগ ও গনোরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া চর্মরোগ, আমাশয়, ডায়রিয়া এবং ব্রণের ক্ষেত্রেও এটি কার্যকর।
ডক্সিসাইক্লিন কিসের ঔষধ?
ডক্সিসাইক্লিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিভিন্ন সংক্রমণজনিত রোগে কার্যকর। গলা ব্যথা, টনসিলের প্রদাহ, সর্দি-কাশি কিংবা মুখের ব্রণের মতো সমস্যায় চিকিৎসকের পরামর্শে এ ওষুধ ব্যবহার করা হয়।
ডক্সিসাইক্লিন ১০০ খাওয়ার নিয়ম
ডক্সিসাইক্লিন একটি অ্যান্টিবায়োটিক, যা চিকিৎসকের পরামর্শে সেবন করতে হয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ১০০ মি.গ্রা. ক্যাপসুল দিনে এক বা দুইবার ৭–১০ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ডোজ সবসময় রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করেন।
ডক্সিসাইক্লিন ১০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
ডক্সিসাইক্লিন একটি এন্টিবায়োটিক, যার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সাধারণভাবে বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা বা ডায়রিয়া দেখা যায়। অনেকের ক্ষেত্রে রোদে ত্বক বেশি সংবেদনশীল হয়ে সহজে পোড়া হতে পারে। এছাড়া মুখে বা যোনিতে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। গুরুতর সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
FAQs
এই ঔষধ খাওয়ার আগে না পরে ঝেয়ে হয়।
সাধারণত খাওয়ার পরে খাওয়া যায় (পেটের সমস্যা কমাতে)। তবে চিকিৎসকের পরামর্শে সেবন করা ভালো।
ডক্সিসাইক্লিন ১০০ এর দাম কত?
ডক্সিসাইক্লিন তথা ডক্সিক্যাপ ক্যাপসুল প্রতি পিসের দাম ২.২০ টাকা মাত্র।
