Flamex 400 এর কাজ কি [নিয়ম ও দাম]
Flamex 400 এর কাজ কি: ফ্ল্যামেক্স ট্যাবলেট হলো এ.সি.আই. লিমিটেডের উৎপাদিত একটি ওষুধ, যা বাজারে ২০০ মি.গ্রা. ও ৪০০ মি.গ্রা. শক্তিতে সহজলভ্য। এটির জেনেরিক নাম হলো আইবুপ্রোফেন, যা নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (NSAIDs) শ্রেণিভুক্ত একটি কার্যকর উপাদান। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে flamex 400 এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে জানতে পারবেন।
flamex 400 এর কাজ কি?
ফ্ল্যামেক্স ট্যাবলেট মূলত ব্যথা ও প্রদাহ উপশমের জন্য ব্যবহৃত একটি কার্যকর ওষুধ। এটি চিকিৎসকের পরামর্শে বিভিন্ন শারীরিক সমস্যায় নির্দেশিত হয়ে থাকে। এটি পিঠের ব্যথা, মাসিকের ব্যথা, জয়েন্ট ও মাংসপেশির ব্যথা, মাথাব্যথা, দাঁতের ব্যথা, কোমরের ব্যথা এবং সারা শরীরের ব্যথা উপশমে কার্যকর। পাশাপাশি জ্বর কমানো, বাতের ব্যথা ও সর্দি-ঠান্ডাজনিত অস্বস্তিতেও এটি দ্রুত আরাম দেয়।
Flamex 400 খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্কদের জন্য ফ্ল্যামেক্স ট্যাবলেট দিনে দুইবার—সকাল ও রাতে খাওয়ার পর সেবন করা হয়। সাধারণত ৭ থেকে ১৪ দিন পর্যন্ত এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। শিশুদের জন্য সিরাপ আকারে বিকল্প রয়েছে, আর ১২ বছরের বেশি বয়সীরা চিকিৎসকের পরামর্শে ট্যাবলেট সেবন করতে পারে।
flamex 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া
ফ্ল্যামেক্স ট্যাবলেট সেবনে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন গ্যাস বা গ্যাস্ট্রিক, বমি বমি ভাব, পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য ও পাকস্থলীর গোলযোগ। কারো কারো ক্ষেত্রে চামড়ায় ফুসকুড়ি, মাথা ঘোরা, বুক জ্বালা, লিভারের সমস্যা বা উচ্চ রক্তচাপও হতে পারে। এ ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
FAQs
flamex 400 কিসের ঔষধ?
ফ্ল্যামেক্স পেইন কিলার বা ব্যথার ঔষধ।
খাওয়ার আগে না পরে?
প্রতিদিন সকালে ও রাতে খাওয়ার পরে সেবন করতে হবে।
flamex 400 এর দাম কত?
৪০০ মিঃগ্রাঃ প্রতি পিস ট্যাবলেট এর দাম ১.৪৩ টাকা মাত্র।
