মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম [খাওয়ার নিয়ম ও দাম]

মাসিক হওয়ার ট্যাবলেট: মেয়েদের স্বাভাবিক মাসিক চক্র সাধারণত ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে হয়ে থাকে, যা ১৫ থেকে ৫৫ বছর বয়সী নারীদের জন্য প্রযোজ্য। এক সপ্তাহ আগে-পরে হলেও তা স্বাভাবিক ধরা হয়। তবে চক্রটি যদি অতিরিক্ত অনিয়মিত হয়, তাহলে তা চিন্তার কারণ হতে পারে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মাসিক না হওয়ার কারণ

মাসিক অনিয়মের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। গর্ভধারণ, হরমোনের ভারসাম্যহীনতা, কম বা বেশি ওজন, অতিরিক্ত মানসিক চাপ, জরায়ুর টিউমার, গলার সংক্রমণ, ঠাণ্ডা, মনোনিউক্লিওসিস, থাইরয়েডের সমস্যা ইত্যাদি এর জন্য দায়ী হতে পারে। এছাড়া কিছু ওষুধ, যেমন হরমোনাল গর্ভনিরোধক বা কেমোথেরাপির ওষুধ, অতিরিক্ত ব্যায়াম এবং মেনোপজের সময়ও মাসিক অনিয়ম দেখা যায়।

মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম

Normens (Renata Company)

খাওয়ার নিয়ম: এই ট্যাবলেট প্রতিদিন একটি করে মোট ২১ দিন সেবন করতে হয়। এরপর সাত দিন বিরতি দিয়ে আবার একইভাবে ২১ দিন সেবন করতে হয়। এভাবে দুই থেকে তিন মাসের একটি পূর্ণ কোর্স সম্পন্ন করা হয়। ট্যাবলেটটি প্রতিবার খাবারের পর ভরা পেটে খাওয়া উচিত। অবশ্যই এটি শুরু করার আগে ও পুরো কোর্স চলাকালীন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পার্শ্ব প্রতিক্রিয়া: এই ট্যাবলেট সেবনে মেয়েদের মাঝে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন—পেট ও পায়ের ব্যথা, ক্লান্তি, ব্রণ, স্নায়বিক দুর্বলতা, ব্যথাসহ ভারী রক্তপাত, স্তনে ব্যথা, ফুসকুড়ি, বমি, মাথা ঘোরা ও সাদা স্রাব। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

দাম: এই প্রতিটি ট্যাবলেট এর মূল্য ৬.৫০ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম ও দাম নিচে দেওয়া হলো:

  1. Menogia (ACI Company – 6 Taka)
  2. Noteron (Incepta Company – 5.5 Taka)
  3. Mensil N ( Health Care Company – 7.50 Taka)
  4. Remens (Populer Company – 5 Taka)
  5. Norestin (Nuvista Company – 6.84 Taka)
  6. Feminor (Acme Company – 5 Taka)
  7. Norcolut (City Overseas Company – 7.25 Taka)
  8. Ethinor (Eskayef Company – 5 Taka)

FAQs

মাসিকের কতদিন পর গর্ভধারণ হয়?

মাসিকের ১১-২১ দিনের মধ্যে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে।

মাসিক কত দিন থাকা ভালো?

মাসিক সাধারণত ৩ থেকে ৭ দিন থাকা স্বাভাবিক ও ভালো ধরা হয়।

অনিয়মিত মাসিক হলে কি বাচ্চা হয়?

অনিয়মিত মাসিক হলেও সঠিক সময়ে ডিম্বাণু নিষিক্ত হলে বাচ্চা হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *