প্রিগাবালিন এর কাজ কি [পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম]

প্রিগাবালিন এর কাজ কি: প্রিগাবালিন মূলত একটি ওষুধের জেনেরিক নাম, যা আন্তর্জাতিকভাবে একই নামে পরিচিত। তবে ভিন্ন ভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধটি নিজস্ব ব্র্যান্ড নামে বাজারজাত করেছে। সাধারণত এটি ক্যাপসুল আকারে সহজলভ্য। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে পিগ্রাবালিন এর কাজ কি, ব্যবহারের নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রিগাবালিন এর কাজ কি?

প্রিগাবালিন মূলত স্নায়ুবিষয়ক বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একটি কার্যকর ওষুধ। এটি খিঁচুনি ও মৃগী রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি নিউরোপ্যাথিক ব্যথা, বিশেষত ডায়াবেটিসজনিত স্নায়বিক ব্যথা কমাতে এটি কার্যকর। জয়েন্টের ব্যথা এবং শিরা-সংক্রান্ত ব্যথা উপশমেও এই ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া এটি উদ্বেগ হ্রাসে সহায়ক এবং সঠিক রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সহায়তা করে।

প্রিগাবালিন গ্রুপের কিছু ঔষধের নাম

প্রিগাবালিন গ্রুপের কিছু বিখ্যাত কোম্পানির ওষুধের নাম দেওয়া হলো:

  • Prelin Capsule
  • Pregan Capsule
  • Neurega Capsule
  • Neorolin
  • Pegalin Capsule
  • Neugalin Capsule

প্রিগাবালিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিগাবালিন সেবনের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে ঘুম ঘুম ভাব, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ঝিমুনি এবং মাথা ঘোরা অন্যতম। এসব লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং কারো ক্ষেত্রে বেশি বা কম মাত্রায় প্রকাশ পেতে পারে।

প্রিগাবালিন ব্যবহারের নিয়ম

প্রিগাবালিন ক্যাপসুল সাধারণত প্রাথমিকভাবে ২৫ মি.গ্রা. মাত্রায় শুরু করা হয়। প্রথম সাতদিন প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল সেবন করার পর, পরবর্তী সময়ে প্রতিদিন দুটি করে ক্যাপসুল গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এভাবে নিয়মিত ১ থেকে ২ মাস পর্যন্ত সেবন অব্যাহত রাখতে হয়।

বিশেষ সতর্কতা: যেকোনো ওষুধ সেবন এর পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

FAQs

প্রিগাবালিন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

প্রিগাবালিন ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া ঝুঁকিপূর্ণ। তাই এই ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবেনা।

প্রিগাবালিন এর দাম কত?

  • প্রিগাবালিন ২৫ মি.গ্রা. ক্যাপসুল এর দাম ৮ টাকা।
  • প্রিগাবালিন ৫০ মি.গ্রা. ক্যাপসুল এর দাম ১৪ টাকা।
  • প্রিগাবালিন ৭৫ মি.গ্রা. ক্যাপসুল এর দাম ১৬ টাকা।

বিশেষ দ্রষ্টব্য: প্রিগাবালিন ক্যাপসুল ভিন্ন ভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ও দামে বাজারজাত করে থাকে। তাই দাম ভিন্ন হতে পারে; সঠিক মূল্য জানতে নিকটস্থ ফার্মেসি থেকে জেনে নেওয়া উচিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *